কবিতাঃ বৈশাখের প্রেম

Words
105
Reading
1 min
Listen
Play
6y

প্রেম সেতো পড়েছি,সেই কবে
হাজার কোটি বছর আগে
কোনো এক বৈশাখের উত্তপ্ত দুপুরে
সূর্য যখন কড়াল গ্রাসে প্রকৃতিকে পোড়াচ্ছিলো
তখন আমার মন পোড়েছিলো তোমাকে দেখে।

বাতাস ছিলো?ছিলোনা বোধহয়
কিন্তু আমার মনে প্রেমের হাওয়া লেগেছিলো
সেই হাওয়ায় পোড়ামনের ক্ষত বেড়েছিলো,কমেনি
বসন্ত বিদায় নিলো কয়েকদিন হলো
আভা রয়ে গেছে তখনও

তোমাকে দেখেছিলাম কিয়ামতের প্রথম প্রহরে
গাছের নিচে,কি গাছ?বকুল না কৃষ্ণচূড়া?
মনে নেই,তবে তোমাকে মনে আছে
লাল রংতুলিতে আঁকা 'তুমি'।
খোলা চুল,বাদামী আভা
চোখগুলোও বাদামী,
ঠোঁট শুকনো গোলাপের পাঁপড়ি
দৃষ্টি,মায়া হরিণীর সঙ্গীর অন্বেষণ
চলন শীতের সকালে কুঁয়াশায় উঠা রোদ
হাজার বছর ধরে,আঁকা শিল্পকর্ম!
কোটি বছর হেঁটে,
হাজার বিশ্ব ঘুরে
অতঃপর তোমাকে খুঁজে পেয়েছিলাম,
সেই হাজার কোটি বছর আগে।

wp4217602.jpg

কবিতাঃ বৈশাখের প্রেম | Ecency