হাসপাতালের ইমার্জেন্সিতে প্রায়ই কিছু রোগী এসে উপস্থিত হয়,রোগী বলতে তাদের কোনো রোগ হয় নাই বরং তারা নিজেরাই নেজদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চেষ্টা করেছিলো,আত্মহননের চেষ্টা।যারা গলায় ফাঁস নেয়,ছাদ থেকে ঝাপ দেয় বা অন্য কোনো উপায়ে আত্মহত্যা করার চেষ্টা করে তাদেরতো আর বাঁচার কোনো সম্ভবনা থাকে না।কিন্তু যারা বিশ খায় তাদেরকেই হাসপাতালের ইমার্জেন্সিতে পাওয়া যায়।
কেনো এইসব মানুষ আত্মহত্যা করার চেষ্টা করে।বিভিন্ন কারণ রয়েছে,কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রেমে ব্যর্থ হয়ে মানুষ আত্মহননের পথে পা বাড়ায়।এই কথা শুনে কিছু মানুষ খুব হাসাহাসি করে।আরে পাগল নাকি,এইসব ছোটোখাটো বিষয়ের জন্য কেউ নিজের জীবন দেওয়ার চেষ্টা কিভাবে করতে পারে।এইসব আবেগ অত্যন্ত ব্যক্তিগত।নিজে ফেইস না করলে কিছুতেই বুঝা যায় না।
সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে প্রাণীরা স্বার্থপর হয়।নিজের জন্য সবচেয়ে উৎকৃষ্ট সঙ্গী বাছাই করে নিতে চায়।এটা ল অব নেচারাল সিলেকশন।মানুষও ঠিক ঐরকম।আর এ ক্ষেত্রে মেয়েরা একটু বেশি স্বার্থপর হয়।মেয়েরা ভালোবাসে "অল অর নান ল পদ্ধতিতে"।যাকে ভালোবাসে সর্বস্ব দিয়ে বাসে, আর যাকে ঘৃণা করে তাকে দু চোক্ষের বিষ বানিয়ে ফেলে।ধরুন,কোনো একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসতো,তো ছেলেটা তাকে ধোঁকা দিয়ে চলে গেলো,তখন মেয়েটার ভালোবাসা সরাসরি ঘৃণাতে রুপান্তর হয়ে পরে এবং কিছুদিনের মধ্যেই সে পুরোনো ছেলেটার চেয়ে ভালো নতুন কাউকে পেলে তাকে ভালোবাসতে শুরু করে এবং প্রাক্তনকে সে বেমালুম ভুলে যায়।
কিন্তু সমস্যাটা হয় ছেলেদের ক্ষেত্রে, যদিও সব ছেলে না,তথাপি বেশির ভাগ ছেলে যাকে একবার লক সিস্টেমে ভালোবাসে তাকে আজীবন ভুলতে পারে না,যদিও তার জীবনে পরিস্থিতি অনুযায়ী নতুন মানুষ আসে,তবুও তার সেই অপূর্ণ ভালোবাসাকে মনের এক কোণে যত্ন করে রেখে দেয়।সত্যি বলতে যত্ন করে রাখে না,রাখতে চায় না তবু থেকে যায় অজানা এক কারণে।
প্রায়ই এমন খবর দেখবেন যে এক লোক আজীবন বিয়ে না করে তার প্রমিকার জন্য অপেক্ষা করছে।এটা শুনে আপনি হেসে গড়াগড়ি খাচ্ছেন,তাকে পাগল বলছেন।কিন্তু তার আবেগটা আপনি বুঝবেন না।যাইহোক,তবে এমন কোনো ইতিহাস নেয় যে কোনো মেয়ে তার প্রমিকের জন্য বিয়ে না করে বসে রয়েছে।এটা হবে না কখনো।কারণ মেয়েদের ভুলার ক্ষমতা আছে,ঐ যে বললাম তারা "অল আর নান ল" পদ্ধতিতে ভালোবাসে।
প্রেমে ব্যর্থ হয়ে কিছু ছেলে দার্শনিক হয়ে পরে,কেউ উদাস কবি হয়ে পরে,কেউ হুটহাট ইমার্জেন্সিতে চলে আসে,কেউ নতুনভাবে জীবন শুরু করে অপূর্ণ ভালোবাসাকে মনের এক কোনে সরিয়ে রেখে,নতুন কাউকে ভালোবেসে।কিন্তু মনে থেকেই যায় সেই ভালোবাসা।এটাই "লক সিস্টেম লভ"।