ছায়াসঙ্গী

Words
297
Reading
2 min
Listen
Play
6y

আপনার সাথে কি আমার আগে কখনো দেখা হয়েছে?
কেনো আমাকে কি পরিচিত মনে হচ্ছে নাকি?
আমি যেটা বলেছি তার উত্তর দিন।
পৃথিবীটা গোল দেখা হতেই পারে।
সরাসরি উত্তর দিন।
হ্যাঁ,ঐ যে একদিন বাস স্ট্যান্ডে তুমি হাতব্যাগ থেকে কিছু একটা বের করার সময় টাকার পার্সটা পরে গেলো,তারপর তুমি বাসে উঠে যাচ্ছিলে আর আমি পার্সটা তুলে তোমার হাতে দিয়েছিলাম।

ওহ্,হ্যাঁ হ্যাঁ, এইতো মনে পড়েছে।সেই লোক আপনি।বাস ছেড়ে দিয়েছিলো তাই আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি।দেখুন কি দুনিয়া,কেউ জোড় করে পার্স কেড়ে নিয়ে যায়,আর কেউ পড়ে পাওয়া পার্স উঠিয়ে বাসের পিছনে ছোটে ফিরিয়ে দেওয়ার জন্য।

বাই দা ওয়ে,আপনাকে থ্যাংকস,ঐদিন পার্সে আমার ঐ মাসের বাসা ভাড়া ছিলো।যদি হারিয়ে যেতো,অনেক সমস্যাই পড়তে হতো।

আমার এখন মনে হচ্ছে,আপনাকে আরো কোথাও যেন দেখেছি।

হ্যাঁ দেখছোতো,বাজারের কাছের তিন রাস্তার মোড়ে,তুমি রিক্সা থেকে নেমে এই দিক ঐদিক তাকাচ্ছিলে,বুঝতে পেরেছিলাম তোমার কাছে হয়তো খুচরা টাকা নেই,তাই ভাড়া দিতে পারছো না।আমি,এগিয়ে গিয়ে পাঁচশো টাকার ভাংতি দিলাম।তুমি,থ্যাংকস বলে চলে গেলা।

IMG_20200711_234037.JPG

ওহ্ মাই গড,সেই লোকও আপনি।

হ্যাঁ সেই অধম আমিই।

ঐ যে একদিন তুমি কলেজের পাশের রাস্তায় দাঁড়ায়া ছিলা।এক বখাটে ছেলে তোমার আশপাশে ঘুরঘুর করছিলো,তুমি ভয় পাচ্ছিলে।আমি তা দেখে তোমার পাশে গিয়ে দাঁড়িয়ে ছিলাম।তাতে হয়তো বখাটে ভেবেছিল,আমি তোমার সাথের কেউ।তাই সে চলে গিয়েছিলো।সেই দিনের কথা কি মনে আছে?

কি বলেন,সেই লোকটিও আপনি।আপনাকে এর আগে এতো বার দেখেছি,এতো বার সাক্ষাৎ হয়েছে তারপরও আজ আপনাকে চিনতে পারলাম না!আর সবসময় আপনি আমার উপকারে লেগেছেন।

এই তিনবারি না এর আগে আরো প্রচুর তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে।

এটা কি কাকতালীয়।কাকতালীয়ভাবে কিভাবে এতোবার দেখা হতে পারে,আর প্রত্যকবার আমি বিপদে পড়ার সময়ই আপনি এসে হাজির হয়ে আমাকে সাহায্য করেছেন।এটা কিভাবে সম্ভব।

তোমাকে তাহলে বলি,সত্যি কথা হচ্ছে আমি সবসময় তোমাকে ফলো করতাম,তোমাকে বুঝতে দেয় নি।যখনি কোনো সমস্যায় পড়তে তখনি শুধু সামনে এগিয়ে গিয়ে সমাধান করে চলে আসতাম।এমনভাবে করতাম যাতে তুমি আমাকে চিনতে না পারো।

বুঝলাম না,এইরকম আপনি কেনো করেছেন?

সেটা যদি বুঝতে তাহলে তো ভালোই হতো।ভেবে দেখো!

ছায়াসঙ্গী | Ecency