অসুস্থতায় সুবুদ্ধি

Words
331
Reading
2 min
Listen
Play
6y

হাসপাতালের বেডে শুয়ে বুঝা যায় জীবন মানে কি।এই কথাটি প্রায়ই শুনে থাকি।আসলে এর মানে কি?মানুষ কেনো এই কথাটি বলে?

আসলে মানুষের শরীর যখন সুস্থ থাকে তখন তার চিন্তা-ভাবনা এক রকম থাকে আর অসুস্থ থাকলে অন্যরকম।সুস্থ থাকা অবস্থায় পৃথিবীর,সংসারের স্বাভাবিক সুখ-দুঃখ মানুষের মনকে আচ্ছন্ন করে রাখে।একেক সময় দুনিয়াটা রঙিন মনে হয়,একেক সময় সব অন্ধকার মনে হয়।

কিন্তু যখনি শরীরে রোগ এসে বাসা বাধে তখন ঐ রোগ বাদে অন্য কিছু মনের মধ্যে প্রবেশ করতে পারে না।রোগ শরীরে আর মনের মধ্যে যে ব্যাথা বা কষ্ট দেয় তাকে ছাড়িয়ে মস্তিষ্কে আর কিছুই ঢুকে না।অসুস্থ হওয়ার আগে একটি বিষয় নিয়ে আপনি খুবি চিন্তিত ছিলেন,সেই বিষয়টি আপনাকে খুবি দুঃখ দিচ্ছিল।অসুস্থ হওয়ার পর সেই বিষয়টি আপনার মনে কোনো গুরুত্বই পাবে না,সেটাকে কোনো কষ্টই মনে হবে না।কারণ মন তখন রোগ এবং রোগ থেকে কিভাবে সেরে উঠা যায় সেটা নিয়ে ব্যস্ত।

প্রতিবার অসুস্থ হওয়ার পর একটি বিষয় দেখবেন মনের মধ্যে কাজ করে যে এই রোগ মনে হয় আর কখনও ভালো হবে না।সামান্য জ্বর হয়েছে,আপনি জানেন যে জ্বর স্বাভাবিকভাবে সপ্তাহখানেকের বেশি থাকে না,তবুও আপনার বিক্ষিপ্ত মন ভাবতে থাকবে যে জ্বর বোধহয় আর সারবে না।ঐ সপ্তাহখানেক কে মনে হয় কয়েকবছর,যেনো সময় শেষই হতে চায় না।

আর যাদের দুরারোগ্য হয়,মরণব্যাধি, তাদের কাছে জগৎ সংসারের কোনো কিছুই ভালো লাগে না।তার সামনে পৃথিবীর সব সম্পদ এনে জড়ো করে দিলেও সে সুখ পাবে না,ধন-দৌলত তার মনে বিন্দুমাত্র ভালো লাগার অনুভূতি দিতে পারবে না।

তখন মনে হয় যদি সুস্থ হতে পারি তাহলে আর কোনো অন্যায় করবো না,যা যা ভুল করেছি তা শুধরে নিবো।দুর্নীতিবাজ,অত্যাচারী মানুষও ভাবতে থাকে একবার সুস্থ হয়ে যায় তারপর আর কোন খারাপ কাজ করবো না।অসুস্থতার সময় সবার মনে সুবুদ্ধি উদয় হয়,সবাই সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখতে থাকে।

কিন্তু যখনি সুস্থ হয়ে পড়ে তখনি আবার সব ভুলে যায়।নিজের একটু শান্তির জন্য পৃথিবীকে ধ্বংসস্তুপে পরিণত করতে একবার ভাবে না।এর কারন ঐ যে বললাম,রোগ থাকা অবস্থার চিন্তা-ভাবনা আর সুস্থ থাকা অবস্থার চিন্তা-ভাবনার ভিন্নতা।

হাসপাতালের বেডে শুয়ে জীবনের আসল মানে বুঝতে পারলেও সুস্থ হয়ে আবারও সেই সঠিক পথ ভুলে পুরাতন পথে চলতে শুরু করে।

অসুস্থ অবস্থায় যে সুবুদ্ধি উদয় হয়েছিল তা যদি সবসময় থাকতো তাহলে জগৎ আরো সুন্দর হতো।

ধন্যবাদ।

অসুস্থতায় সুবুদ্ধি | Ecency