উপকারীর ক্ষতি করা

Words
360
Reading
2 min
Listen
Play
6y

গ্রামে লোকমুখে প্রচলিত অনেক গল্প শুনা যায়।যেগুলো আধুনিক সমাজের মানুষ হিসাবে বিশ্বাস করতে কষ্ট হয়।সেগুলো সত্যি কিনা তার কোনো প্রমাণ নেই।তবে গ্রামের মানুষেরা বিশ্বাস করে গল্পগুলো।আজকে এমন একটি গল্পই বলবো।

আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটি বিল আছে।বিলটার নাম "খামা" বিল।যেখানে উড়ে শত শত চিল।চিল মানে "প্যারা নাই চিল" এর চিল না।এটা একটা পাখির নাম।যাইহোক,ঐ বিলকে ঘিরে কিছু প্রাগৈতিহাসিক কালের ঘটনা রয়েছে।

বিয়ের অনুষ্ঠান,মুসলমানির অনুষ্ঠান,মৃত্যুর পরবর্তী চল্লিশার অনুষ্ঠান গ্রামে বড় করে পালন করা হয়।এগুলোকে "মেহমানি" বলে।মেহমানি তে রান্নার জন্য বড় বড় পাতিলের প্রয়োজন পরে।আবার মেহমানদের খাওয়ানোর জন্য প্রচুর প্লেট দরকার হয়।আগের দিনেতো আর বাজারে ডেকোরেটরের দোকান ছিলো না যে ঐখান থেকে ভাড়া করে আনবে।শহরের দিকে থাকলেও গ্রামের ঐ এলাকায় ছিলো না।

Dd9CKOFU0AA6qa5.jpg

এইসব পাতিল আর প্লেট খামা বিলের পাশের গ্রামের লোকজন সংগ্রহ করতো খামা বিল থেকে।বিলে পাতিল আসবে কোথা থেকে?হ্যাঁ বিলের তলদেশে নাকি এইসব খাসার পাতিল,আর সিরামিকের প্লেট থাকতো।কোনো বাড়িতে মেহমানি হলে,এর আগের দিন বিলের পাড়ে গিয়ে যদি বলে আসা হতো যে,আগামীকাল এতোগুলো পাতিল আর প্লেট লাগবে।পরের দিন বিলের তলদেশ থেকে পাতিল-প্লেট বিলের কিনারে এসে হাজির হয়ে যেতো।তারপর লোকেরা সেগুলো সংগ্রহ করে বাড়িতে এনে পরিষ্কার করে ব্যবহার করার পর আবার বিলের কিনারে দিয়ে আসলে পাতিল-প্লেট আবার বিলের তলদেশে চলে যেতো।

তবে শর্ত ছিলো এমন যে যতগুলো পাতিল-প্লেট আনা হবে সবগুলো ফেরত দিতে হবে।তা না হলে আর পাওয়া যাবে না।
আগের দিনের মানুষ সহজ-সরল সৎ ছিলো।কিন্তু দিন যত যেতে লাগলো মানুষের মনে দুষ্টু বুদ্ধি ঢুকতে শুরু করলো।একবার এক মেহমানিতে পাতিল-প্লেট আনার পর কয়েকটা লুকিয়ে রেখে দিলো সেই পরিবার।পাতিল সংগ্রহের শর্ত ভঙ্গ করার কারণে পরবর্তীতে যখন পাতিল-প্লেট চাওয়া হলো,পরের দিন আর পাতিল-প্লেট আসলো না।

এই গল্প সত্যি কিনা জানি না।তবে এর থেকে যে শিক্ষা পাওয়া যায় তা একদম বাস্তবসম্মত।লোভে পরে মানুষ যখন উপকারীর ক্ষতি করে তখন আর উপকার পাওয়া যায় না।

আরেকটা উদাহরণ দেই।একটি জমির মালিক বিদেশে থাকে তাই পাড়া প্রতিবেশীরা সেই জমি ব্যবহার করে।আর মালিকও কিছু বলে না।বেশি দিন ব্যবহার করতে করতে পাড়া প্রতিবেশীরা সেই জমিকে নিজেদের সম্পদ ভাবতে শুরু করে।সেই জমি তখন তারা বিক্রি করে দেওয়ার পাঁয়তারা করলে মালিক জানতে পারে এবং মালিক জমি অন্য আরেকজনের কাছে বিক্রি করে দেয়।তাতে কি হলো প্রতিবেশীরা যে আগে জমিটা ব্যবহার করে উপকার পেতো সেটা থেকে বঞ্চিত হলো তারা তাদের লোভের জন্য।

উপকারকে "উপকার" হিসাবেই দেখা উচিত এটাকে নিজের প্রাপ্য বলে মনে করা উচিত না।