স্বাধীনতা এবং সমাজ

Words
336
Reading
2 min
Listen
Play
6y

সমাজের কিছু মানুষ আছে যারা বেপরোয়া হয়ে চলার চেষ্টা করে।তাদের কথা একটাই কেয়ার করি না।কাউরে ঘসার টাইম নাই।কিন্তু দিন শেষে আমরা সমাজে বাস করি।সমাজের নিয়মকানুন মেনে চলতে হয়।তবে সমাজের কোনো নিয়মে ভুল থাকলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা অন্যকথা।কিন্তু সমাজের স্বাভাবিক যে নিয়ম আছে সেগুলো মেনে চলা সমাজের মানুষ হিসাবে আমাদের অন্যতম কর্তব্য।

কেয়ারলেস মানুষগুলো বলে,আমার জীবন আমি যা ইচ্ছা তা করবো তাতে কার কি আসে যায়।আমার জীবন আমি নষ্ট করবো বা গড়বো এটা আমার বেপার।অন্যের নাক গলানোর দরকার কি।হ্যাঁ,দরকার আছে।দরকার আছে এই কারণেই যে সে মানুষটি কখনো একা চলতে পারবে না,একা কোনো কাজ করতে পারবে না,কোনো না কোনোভাবে অন্যের সাথে সম্প্রিক্ত হতে হবে।আর তখন তার কেয়ারলেসভাব অন্যের বিরক্তির কারণ হবে।তার স্বাধীন জীবন অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে।

IMG_20200902_131107.JPG

স্বাধীনতার মানে কি?নিজে স্বাধীন থাকা আর অন্যকে স্বাধীন থাকতে দেওয়ার নাম স্বাধীনতা।আমি রাস্তায় একটা মেয়েকে টিজ করলাম,কেউ এসে বললো কিরে তুই এটা কেনো করলি,এটা ঠিক না।আমি বললাম,আরে আমি স্বাধীন মানুষ যা ইচ্ছা তাই করবো।এটা কখনও স্বাধীন কাজ হতে পারে না। কারণ আমার স্বাধীনতা মেয়েটির চলাফেরার স্বাধীনতার উপর আক্রমণ করে বসলো।এটাকে ব্যক্তি স্বাধীনতা বলা যেতে পারে,কিন্তু সামগ্রিকভাবে স্বাধীনতার নীতি এটি মেনে চলে না।

তাই,সমাজে চলতে হলে সমাজের সব নিয়মকানুন মেনে চললেই শান্তিতে থাকা যায়।কোনো বাজে মন্তব্য শুনতে হয় না।নিয়মকানুনের মধ্যে আবদ্ধ থাকা মানে এই নয় যে আপনি বন্ধি মানুষ।আপনার স্বাধীনতা নেই।নিয়মকানুন মেনে চলেও স্বাধীনভাবে থাকা যায়।এমন বিষয়গুলোতে আপনি নির্ধিদায় স্বাধীনতা দেখাতে পারবেন যেগুলো একান্ত আপনার নিজস্ব বেপার।যেমন,আপনি কি খাবেন না খাবেন,এটা আপনার বেপার,কি পোশাক পরবেন এটা আপনার বেপার।তবে পোশাকের বেপারটায় সামাজিকতা চলে আসে।কারণ একেক জায়গায় পোশাকের রীতি একেক রকম।পোশাকের বেপারে স্বাধীনতার একটা বেপার আছে।
মনে করেন,কোনো একটা মেয়ে রাস্তা দিয়ে ছোট একটা ড্রেস পড়ে যাচ্ছে।মেয়েটির যুক্তি আমি স্বাধীন মানুষ, আমি যা খুশি পড়বো।হ্যাঁ,এটা তার অধিকার।আবার আপনি তার দিকে তাকিয়ে থাকতেই পারেন,এটা আপনার স্বাধীনতা।কিন্তু বিপত্তি তখনি যখন মেয়েটি এমন কোনো অঙ্গভঙ্গি করলো যা আপনাকে আকর্ষণ করলো,বা আপনি এমন কোনো কথা বললেন যা মেয়েটিকে বিরক্ত করা হলো।তখনি স্বাধীনতার খেলাপ হয়।তবে এসব বিষয় ধর্মীয় দিক থেকে চিন্তা করলে অন্য রকম।

সর্বশেষ কথা হচ্ছে, এমনভাবে চলতে হবে যাতে নিজেকে নিজের কাছে স্বাধীন হিসাবে প্রমাণ করতে গিয়ে অন্যের স্বাধীনতাকে গলা টিপে হত্যা করা না হয়।

ধন্যবাদ

স্বাধীনতা এবং সমাজ | Ecency