ভালো নেই আমি। সারাদিন তোমার খুঁজে ঘুরে বেড়ায়।তোমাকে একটিবার দেখার জন্য আকুল হয়ে পথে-ঘাটে হেঁটে বেড়ায়।তোমার বাড়ির সামনে কতো না দিনরাত দাঁড়িয়ে কাটিয়েছি,সূর্য পূর্ব দিকে উঠে আবার পশ্চিমে অস্ত যায়,রাতের আকাশে চাঁদ উঠে আবার অমাবস্যায় সে হারিয়ে যায়,বৃষ্টিতে ভিজে যায় শরীর আবার রোদে শুকিয়ে যায়,কিন্তু দুঃখজনক তোমার দেখা পাওয়া যায় না।
আমি তোমাকে নিয়ে এতো কেনো ভাবি?মানুষের কতো বিনোদন,এই বন্ধু,ঐ বান্ধবী,ঘুরতে যাচ্ছে,রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, নাটক,সিনেমা,খেলাধুলা কতো কি।আর আমার সুখ-বিনোদন শুধু তোমার মাঝে কেমনে যে সীমাবদ্ধ হয়ে গেলো বুঝতে পারি না।তোমার মধ্যে খুশি,তোমার মধ্যেই দুঃখ।আমার পৃথিবী তোমার মধ্যে আটকে গেছে।তোমার সাথে যোগাযোগ থাকলে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আর তোমার সাথে যোগাযোগ না থাকলে আমি পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ। যখন তোমার সাথে যোগাযোগ থাকে না,ঐ সময়টাই মনে হয় মৃত্যু হলে হয়তো এই কষ্ট কমতো।কিন্তু মৃত্যুতো এতো সহজে আসবে না।সুতরাং আমাকে এই কষ্ট সহ্য করতে হবে।তবে সব কিছুর একটা সীমা থাকে।তোমার বিরহের কষ্ট এই সীমা পার করে ফেলেছে।
এখন আমি কি করবো তা বুঝতে পারিনা।তবে এটা বুঝতে পারি যে পৃথিবীর অন্যসব কাজকর্ম,সুখ-দুঃখ,বিষয়াদি থেকে আমি দিন দিন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি।যেটা হওয়া উচিত নয়।তবে সব কিছুতে উচিত-অনুচিত বিচার করার সামর্থ্য জীবনের কিছু কিছু পর্যায়ে মানুষ হারিয়ে ফেলে।আমার বর্তমান অবস্থা হয়েছে এমন।তোমাকে ভুলা আমার জন্য মঙ্গলজনক।এটা আমি বুঝতে পারি ঠিকি।কিন্তু সেই ভুলে যাওয়ার ক্ষমতা আমার নাই বা হয়তোবা আমার অন্তঃসত্ত্বা চাইনা তোমাকে ভুলতে।এটা ঠিক হয়তো তোমার সাথে দেখা হয়না,কথা হয় না।তোমার সাথে কোনো যোগাযোগ নেয় তাতে আমার কষ্ট হয়,কিন্তু আবার যখন ভাবি তুমিতো এই পৃথিবীতেই আছো যেই পৃথিবীতে আমি আছি।এটাইতো অনেক কিছু।একি পৃথিবীতে আছি এটাকেই সৌভাগ্য হিসাবে ধরে নিয়ে সুখ খুঁজি।যদি তুমি এই পৃথিবীতেই না থাকতে তাহলে এই অনুভূতিটুকুওতো হারিয়ে যেতো।এইটুকু ভেবে শান্তি পাই যে যেই চাঁদকে আমি দেখছি সেই চাঁদের আলো হয়তো তোমার শরীরকে স্পর্শ করছে।যেই বিকালের ডুবন্ত সূর্যের আলোর দিকে তাকিয়ে একটু স্নিগ্ধতা জাগে মনে,সেই সূর্যের আলো হয়তোবা তোমার মায়াবী মুখে আলো ছড়াচ্ছে।মনে এই আশা যখন জাগে যে গোলাকৃতির এই পৃথিবীতে হয়তো আবার কোনো এক দিন তোমার সাথে দেখা হয়ে যাবে,তখন মনে কিছুটা শান্তি লাগে। হয়তো সেদিন তোমার দিকে তাকানোর অধিকার আমার থাকবে না,তারপরও এই পুড়াচোখে তোমাকেতো দেখতে পাবো।চোখজোড়া শান্তি পাবে।জ্বলন্ত চোখে ঠান্ডা শীতল অনূভুতি পাবো।সেই আশাতেই হয়তো বেঁচে আছি।