"আমিতো রাধাকে আমার প্রাণের ছেয়ে বেশি ভালোবাসি"
আমার বন্ধু আমার সামনে এই কথা বলার পর,আমি চিন্তা করতে থাকলাম ,এই ভালোবাসা আসলে কি?
কেনোইবা আমরা ভালোবাসি?ভালোবাসার আরেকটি প্রতিশব্দ হচ্ছে প্রেম।প্রেম আর ভালোবাসা কি একি বেপার?দৈহিক আকর্ষণ বা ভালোবাসা দুটো কি একি বেপার?
অভিধানে দেখা যায় "Love" শব্দটির দুইটা অর্থ। একটা প্রেম,আরেকটি ভালোবাসা।সেই দিক থেকে প্রেম ভালোবাসা একি বেপার।
অর্থের দিক বাদ দিয়ে,মানুষ প্রেম বা ভালোবাসাকে কিভাবে দেখে সেটা যদি চিন্তা করি তাহলে দেখা যায়, এক পক্ষের মতে প্রেম,ভালোবাসা সবি শরীরের আকর্ষণ বা জৈবিক চাহিদা।শরীরের উপস্থিতি ছাড়া তারা ভালোবাসা কল্পনা করতে পারে না।
আবার আরেক পক্ষের কাছে প্রেম ভালোবাসা সম্পূর্ণ মনের বেপার,স্বর্গীয় অনুভূতি।আর এই অনুভূতি যতক্ষণ থাকে ততক্ষণ ভালোবাসা বেঁচে থাকে মনে।তারা মনে করেন,যখনি এই বিষয়টার মধ্যে শরীর বা দেহ চলে আসবে, তখনি সেটা যৌনতা বা কামে পরিবর্তীত হবে,তখন আর এটাকে ভালোবাসা বলা যাবে না।
আরো একটি দল রয়েছে,যারা মনের যে আকর্ষণ সেটাকে ভালোবাসা,আর দেহের আকর্ষণ কে প্রেম বলে আখ্যায়িত করে থাকেন।
আবার কেউ বলেন ভালোবাসার মধ্যেও শারীরিক আকর্ষণ আসতে পারে।
"ভালোবাসার ত্রিভুজ তত্ত্ব" নামে একটি তত্ত্ব রয়েছে।সে তত্ত্বের মতে,ত্রিভুজের তিন বাহুর মতো ভালোবাসার তিনটি ভিন্ন উপাদান অন্তরঙ্গতা,কামোচ্ছাস এবং প্রতিশ্রুতি। অন্তরঙ্গতা হচ্ছে নরনারীর মধ্যে মনের যে আকর্ষণ হয় সেটা,কামোচ্ছাস শারীরিক আকর্ষণ, আর পারস্পারিক নির্ভরতায় ভবিষ্যতে এক সাথে থাকার পরিকল্পনাকে প্রতিশ্রুতি বলে।
এইসব তত্ত্ব বাদ দেয়,আমরা যারা ভালোবাসি তারা কি জানি,আমরা কেনো ভালোবাসি?
একজনকে দেখার পর আপনার ভালো লাগলো,
তো আপনি সেই মানুষটির কি দেখে তাকে পছন্দ করলেন?অবশ্যই তার চেহারা,মুখাবয়ব।সুতরাং,ভালোলাগা বা ভালোবাসার মধ্যে দেহের উপস্থিতি রয়েছে।এটা অস্বীকার করা যাবে না।তবে হয়তোবা,কারো ব্যবহার আপনার ভালো লাগতে পারে,সেই ভালোলাগা ভালোবাসায়ও পরিবর্তিত হতে পারে।তাহলেতো সেই ভালবাসায় দেহের উপস্থিতি থাকে না।এটা মনের ভালোবাসা।
ভালোবাসা শরীরসর্বস্ব নাকি মনসর্বস্ব? এই বিতর্কের এখনো কোনো সমাধান নেই।মনস্তাত্ত্বিক, দার্শনিক, সমাজবিদরা ভালোবাসার মতবাদ দিয়েছেন বা দিচ্ছেন- সেগুলোও যে মেনে নিতে হবে তা না। সবচেয়ে বড় কথা আপনি কি ভাবছেন। এতোকিছু ভেবেও তো প্রেম হয় না। এগুলো ভাবতে গিয়ে তো ভালোবাসা বা সম্পর্ক করা যায় না।
তবে এখন যুগ পাল্টেছে,ভালোবাসার সঙ্গাও পাল্টেছে,
অনেক দিন পর পর দেখা করা,দূর থেকে সঙ্গীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা,কাছে এসে লাজুক বদনে কথা বলা এইসবের দিন শেষ।এখন ভালোবাসা অনেকটা খোলামেলা, প্রেমে দৈহিক উপস্থিতি সর্বপ্রথমে চলে আসে।সে যাই হোক,ভালোবাসা শব্দটা পবিত্র।মানুষ তার জীবদ্দশায় দুইটি শব্দ সবচেয়ে বেশি পছন্দ করে, একটি তার নাম, অন্যটি ভালোবাসি।
ধন্যবাদ