হাই স্কুলের গেইট থেকে শ হাত দূরে যে চৌরাস্তার মোড় রয়েছে সেই মোড়ে কতোনা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম তোমার অপেক্ষায়। তুমি আসবে বলে।জানতাম না তুমি আসবে নাকি আসবে না।নিশ্চয়তা ছিলো না।তবু কিসের যেনো একটা টানে,ঐ টানের কথা মানুষ শুধু অনুভব করতে পারে।কিন্তু কখনো জানতে পারে না কেনো সেই টান অনূভুত হয়।সেই অদৃশ্য টানে,আশায় দাঁড়িয়ে থাকতাম।তোমাকে এক পলক দেখার জন্য।দেখার প্রয়োজনবোধের চেয়ে তুমি আশপাশে আছো সেটা বোঝতে পারলেই কি যে পৈশাচিক আনন্দ হতো তা কখনো প্রকাশ করা যায় নাই।মাঝেমধ্যেতো দিন পুরো শেষ হয়ে যেতো,স্কুল ছুটি হয়ে গিয়েছে,সবাই একে একে চলে গেছে,তবু আমি দাঁড়িয়ে থাকতাম তোমার প্রতিক্ষায়,যদি সবার শেষে হলেও তুমি আসো।ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ না পর্যন্ত দারোয়ান গেইট তালা দিয়ে চলে না যায়।তবু যেনো বিশ্বাস হতো না আজ তোমাকে একটুর জন্য হলেও দেখতে পাবো না।
তোমাকে ঐ একটু দেখাতে যে কি শান্তি তা বলা মুশকিল।তুমিতো কখনোই আমার দিকে তাকাতে না।আমি জানতাম না,তুমি কি জানো নাকি যে তোমাকে দেখার জন্য একটা ছেলে দাঁড়িয়ে আছে।আবার মাঝেমধ্যে মনে হতো,আমার সামনে আসলেই বা আমি আশপাশে থাকলেই হয়তো তুমি মুখটা কেমন জানি বাঙলার পাঁচের মতো করে ফেলো,একদম অন্ধকার।
আবার মনে হতো,দূর ওতো জানেই না আমি ওর জন্য দাঁড়িয়ে আছি নাকি অন্যকোনো কারণে দাঁড়িয়ে আছি।আমি কখনো তোমাকে বুঝতে দেয়নি।
চৌরাস্তার মোড়ে এসে কিছুক্ষণ তুমি দাঁড়িয়ে থাকতে রিক্সার অপেক্ষায়।আমার শুধু মনে হতো রিক্সা একটু যদি দেরি করে আসতো তাহলে আর কয়েকটা মিনিট তোমাকে বেশি দেখতে পেতাম।কিন্তু বেশিরভাগ সময়ই তুমি আসার সাথে সাথেই হতভাগা রিক্সা কোথা থেকে জানি হাজির হয়ে যেতো আর তোমাকে নিয়ে চলে যেতো।রিক্সাকে যতদূর পর্যন্ত দেখা যেতো ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকতাম।যেই রিকশাই তুমি আছো,ঐ রিক্সাটাকেও আমার কতোই না সুন্দর লাগতো।
আমি বড়ই ভীতু।তোমার নামটা পর্যন্ত কাউকে জিজ্ঞেস করতে পারিনি।পরে অবশ্য,তোমার এক বান্ধবী তোমাকে ডাক দিয়েছিলো,সেইদিন থেকে জেনেছি।
কিছুদিন যাবৎ তুমি স্কুলে আসছো না,বিকালে যে প্রাইভেট পড়তে সেখানেও আসছো না।আমি বুঝতে পারছি না,কি হলো।তুমি কি স্কুল পরিবর্তন করেছো,নাকি তোমার পড়ালেখা বন্ধ হয়ে গিয়েছে কে জানে।তোমার বাড়িও আমি চিনি না যে তোমার খুঁজ নিবো।তোমার সাথে যোগাযোগ করার কোনো উপায় নাই।একটা মেয়ের বেপারে কাউকে কিছু জিজ্ঞেস করবো এমন সাহসও আমার নেই।
এখন আমি কি করবো?তোমাকে আবার কিভাবে দেখবো?তা জানি না।
তবে তুমি আবার আসবে বলে,আজও রোজ দাঁড়িয়ে থাকি তোমার অপেক্ষায়।মনে এই আশা আবার তুমি এই পথ ধরে হেঁটে যাবে আর আমি মুগ্ধ দৃষ্টিকে তাকিয়ে থেকে তোমাকে দেখবো........