সপ্তম শ্রেণিতে পড়ার সময় আমার একটা কবিতা স্কুল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল।আজ কবিতাটা দেখে মনে হচ্ছে,এটি কিছুটা কাজী নজরুল ইসলামের "বিদ্রোহী" কবিতার মতো।তখন ঐ বয়সে আমি "বিদ্রোহী" কবিতাটি মনে হয় না পড়েছিলাম।তারপরও এই কবিতাটি কিভাবে লিখেছিলাম কে জানে.....
দুরন্ত
মোরা দুর্বার,মোরা দুরন্ত
পথ চলি হয়না ক্লান্ত।
বাধা বিঘ্ন তুচ্ছ করি
সম্মুখে এগিয়ে চলি,
হয়না তবুও শান্ত
মোরা দুর্বার,মোরা দুরন্ত।
সত্যের সন্ধানে,ন্যায়ের বন্ধনে
করে যাব যুদ্ধ, হয়না কখনোই শান্ত।
রাতের অন্ধকার,খুলে দিই দ্বার,
কৌশলে হব পার,
দেখি স্বর্গ সুখের প্রান্ত,
মোরা দুর্বার,মোরা দুরন্ত।
নেই ভয় করিব মোরা জয়
যুগাব শান্তির মালা
গড়ব নয়া দিগন্ত,
মোরা দুর্বার,মোরা দুরন্ত।