বিপদে পড়ে দেখো

Words
255
Reading
2 min
Listen
Play
6y

যখন একজন মানুষের সুখের দিন থাকে তখন তার আশপাশে লোকজনের অভাব হয় না।সুখগুলো ভাগ করে নিতে চায় অনেকেই।কিন্তু তখন সেই ব্যক্তির কোনো মানুষের প্রয়োজন পড়ে না।
অথচ যখন তার সঙ্গের প্রয়োজন হয়,তখন সে তার আশপাশে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও কাউকে পায় না।কখন সঙ্গের প্রয়োজন হয়?যখন সে বিপদে পড়ে।কিন্তু বাস্তবতা হচ্ছে ঐ বিপদের সময়ই বেশিরভাগ ক্ষেত্রে কাউকে পাশে পাওয়া যায় না।তখন আপন মানুষ খুঁজে পাওয়া যায় না।
অথচ ঐ সময় যদি সে সঙ্গ পেতো তাহলে খুব সহজেই বিপদকে অতিক্রম করতে পারতো।

e0a6ace0a6bfe0a6aae0a6a6(1).jpg

মানুষের স্বভাব এইরকম কেনো?না আমি বলছিনা সব মানুষ এইরকম,কিছু ব্যতিক্রম থাকতে পারে।কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ এই স্বভাবের।ঝামেলা থেকে দূরে থাকতে চায়।যে ব্যক্তি বিপদগ্রস্ত। তার কাছে যাওয়া মানেই ঝামেলায় পড়া।হয়তো তাকে সাহায্য করতে হবে,নয়তো সান্ত্বনা দিতে হবে,নয়তো বিপদ থেকে উত্তরণের উপায় বলে দিতে হবে।মানুষভাবে কি দরকার তার কাছে যাওয়ার,থাক সে একা বিপদে পড়ে।
আর যখনি সেই ব্যক্তিটি নিজ চেষ্টায় ঐ বিপদ থেকে মুক্তি পেয়ে যায়।তখন তার কাছে আর কোনো ঝামেলা থাকে না।তখন ঐ মানুষগুলো ভাবতে শুরু করে,আরে ওর কাছে এখন যায়,গেলেই কিছু সাহায্য পাওয়া যাবে।সাহায্য পাওয়া যাক বা না যাক তার কাছে গেলে কোনো প্রকার ঝামেলায় জড়ানোর সম্ভবনা নেয়।

এইসব কারণেই বিপদগ্রস্ত মানুষের আশপাশ দূ দূ মরুভূমি আর সুখে থাকা মানুষের আশপাশে থাকে জনসমুদ্র।

আপনি যদি সুখে থাকেন তাহলে এই বিষয়টি আপাতত আপনার মাথার উপর দিয়ে যাবে।বিপদে পড়ে দেখেন কিভাবে চারপাশ শূন্য হয়ে যাবে এক নিমিষে।

যাইহোক,মানুষের বিশেষ করে আপন মানুষের অবস্থান যাতে সুখ-দুঃখের উপর ভিত্তি করে তৈরি না হয়,এটাই কামনা।যে আপন সে সবসময় আপন থাকবে।বিপদে পড়লে আপনমানুষটিকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবে,চেষ্টা করুক বা না করুক পাশে থেকে মনোবল জোগাবে।এটাই হওয়া উচিত।

ধন্যবাদ।

বিপদে পড়ে দেখো | Ecency