স্মৃতিময় কলমঃশেষ পর্ব

Words
424
Reading
2 min
Listen
Play
5y

সাদিয়া যে কলমটা বের করলো সেটা দেখতে বেশ সুন্দর দুইপাশ থেকেই লিখা যায়,একপাশে কালো কালি অন্যপাশে নীল কালি।দুইপাশে একি ডিজাইনের ক্যাপ লাগানো,আর ক্যাপে বড় দুইটা পাথর লাগানে।আমি অবাক হয়ে বললাম,তুমি না বললে উপহার আননি।ও বলতে শুরু করলো,"এটা আমি কিনে আনিনি।বলেন আপনি এটা নিবেন,না হলে আমার খুব মন খারাপ হবে।"

আচ্ছা নেবো।তবে বল কোথা থেকে এনেছো।

বলে রাখা ভালো ওর বাবা মাওলানা,মাদ্রাসার শিক্ষক।

সাদিয়া আবার বলতে শুরু করলো,আব্বুর মাদ্রাসায় অনুষ্ঠান ছিলো,আব্বুর শিক্ষার্থীরা আব্বুকে এগুলো উপহার দিয়েছে।

এগুলো তুমি আমাকে দিবে কেনো?

আব্বু আমাকে দিয়ে দিয়েছে,এখন আমার জিনিস আমি যা ইচ্ছে করবো।
এটা বলে এগুলো আমাকে দিয়ে, সালাম দিয়ে চলে গেলো।

এই ছিলো তার সাথে আমার শেষ দেখা।এখন ২০২১ সাল আর কোনোদিন তার সাথে আমার দেখা হয়নি।সেদিন এতো উপহারের মাঝে এই কলমটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিলো।মালয়েশিয়া চলে আসার পর থেকে সবসময় এই কলমটি আমার ব্যাগে রাখতাম।একদিন ভার্সিটিতে ফরম পূরণ করছিলাম এই কলম দিয়ে।আমার ফরম পূরণ শেষ হলে অন্য বিভাগের নাইজেরিয়ান স্টুডেন্ট এসে বললো,"Can i use your pen."আমি কোনো কিছু না ভেবে "Sure" বলে কলমটা এগিয়ে দিলাম।এর মধ্যে ফর্ম জমা দেওয়ার জন্য আমার নাম ডাকলো আমি চলে গেলাম।ফিরে এসে দেখি নাইজেরিয়ান চলে গেছে।আমার খুব মন খারাপ হলো কারণ কলমটাও সাথে নিয়ে চলে গেছে।কাজ শেষে আমি যখন চলে যাবো তখন অফিসের কেরানি আমাকে ডেকে বললো,হেরি তোমাকে এটা দিতে বলেছে।আমি ভীষণ খুশি হলাম।

এক সময় আমি পার্টটাইম কাজ করতাম।আমি ছিলাম ক্যাশ এর দায়িত্বে।কাজ শেষে আমি ব্যক্তিগতভাবে হিসাব লিখে রাখতাম।আমি প্রতিদিন এই কলমটি ব্যবহার করতাম।আমার পাশের ক্যাশের একজন কলমটা দেখে কখন জানি চুপসারে নিয়ে নিলো ব্যবহার করার জন্য।আমি খেয়াল করিনি।বাসায় এসে কলমটা না পেয়ে আমার খুব মন খারাপ।সকাল সকাল কাজে গিয়ে প্রথমেই কলমটা খুঁজতে শুরু করলাম।না পেয়ে মন খারাপ করে বসে রইলাম।যে নিয়েছিলো কলমটা,সে ততক্ষণে এসে গেছে।এসে আমার মন খারাপ দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে!আমিতো প্রায় কান্না কান্না স্বরে বললাম আমার প্রিয় কলমটা হারিয়ে গেছে।আমার এই অবস্থা দেখে ওনি তাড়াতাড়ি কলমটা এনে আমাকে দিয়ে বললো,এটার জন্য এই অবস্থা!আমি প্রায় কলমটা কেড়ে নিয়ে নিলাম।

এরপর আমি কলমটাকে ঘরে রেখে দিলাম।মাঝেমধ্যে ঘরে বসে কিছু লিখলে ব্যবহার করতাম।তারপর একদিন কালি শেষ হয়ে গেলো।তারপর এটাকে আমি সুঁই-সুতোর বক্সের মধ্যে রেখে দিলাম।ক্যাপ সহ কলমটা অনেক লম্বা হওয়াই সেই বক্সে আঁটছিল না,তাই ক্যাপ দুটো খুলে রাখলাম।

এরপর অনেকদিন খেয়াল করে দেখা হয়নি।আজ হঠাৎ সেলাই বক্স নিয়ে কাজ করার সময় কলমটা চোখে পড়লো।হাতে নিয়ে ক্যাপ লাগাতে গিয়ে দেখি একটা ক্যাপ নেই,সাথে যেই ক্যাপ আছে তার মধ্যে যে পাথর লাগানো ছিলো সেটাও নেই হয়তো ভেঙে পড়ে গেছে,আমি খেয়ালও করলাম না।আজ আবার এটাকে যত্ন করে লাগেজের মধ্যে রাখলাম।আজ আবার খুব মন খারাপ হলো,যদি তখন যত্ন করে রাখতাম তাহলে একটা ক্যাপ হারাতে হতো না,আর যেই ক্যাপটা আছে তার পাথরটাও ভেঙে যেতোনা।

সমাপ্ত

(এই লেখাটি আমার বোন সেতারা পারভীন রুবির)

IMG_20210612_152103.jpg

স্মৃতিময় কলমঃশেষ পর্ব | Ecency