আপনি বলছেন,একটা মেয়েকে আপনি ভালোবাসেন।কিন্তু সত্যিই তাকে ভালোবাসেন কিনা যাচাই করবেন কিভাবে?
আপনার কাছে কোনো একটা বিষয়ে অনেকগুলো অপশন আছে,তার মধ্যে থেকে যে অপশনটি আপনি বাছাই করে নিবেন,সেই অপশনটি অবশ্যই আপনার মনপুত হয়েছে বলেই বাছাই করে নিয়েছেন।অর্থাৎ সেই অপশনটিই আপনার কাছে সেরা,সেই অপশনটিই আপনার প্রিয়।কারণ,যখন অনেকগুলো অপশন আপনাকে দেওয়া হলো,যখন আপনি অপশনগুলো যাচাই করছিলেন তখন মনের মধ্যে যেই অপশনটি সর্বাপেক্ষা ভালো বলে বোধ হয়েছে সেটিই আপনি বাছাই করে নিয়েছেন।
ঠিক তেমনি,যদি এমন হয় আপনার কাছে অনেক মেয়ে বা ছেলেকে ভালোবাসার উপায় ছিলো,কিন্তু তার মধ্যে থেকে আপনি একজনকে ভালোবেসেছেন,তাহলে বুঝবেন আপনি সত্যিই তাকে ভালোবাসেন।কি কিছুই বুঝতে পারেন নি?উল্টিয়ে বলি তাহলেই বুঝবেন।
যদি এমন হয়,আপনি কোনো ভালোবাসার মানুষ খুঁজে পাচ্ছিলেন না,একজনকেই পেয়েছেন,আপনার কাছে আর কোনো অপশন ছিলো না বলে তাকে ভালোবেসেছেন।তাহলে বোধহয় সেটা ভালোবাসা ছিলো না,সেটা হচ্ছে আপনার দুর্বলতা।ভালোবাসার পরিবর্তে এর নাম দুর্বলতা দেওয়া যায়।
হাজারো অপশন থাকার পরেও আপনি একজনকেই পছন্দ করেন,একজনের সাথেই আছেন তাহলে বলা যায় আপনার ভালোবাসা একদম খাঁটি,কোনো ভেজাল নেই।শতবাধা বিপত্তি আসলেও আপনার ভালোবাসার কোনো কমতি হবে না,ঝড় ঝঞ্জাটে ভালোবাসা তুলোর মতো উড়ে যাবে না,বরং পাহাড়ের মতো ঠাঁই দাঁড়িয়ে থাকবে।
আর সেটা যদি হয় "দুর্বলতা" অর্থাৎ অন্য কোনো অপশন ছিলো না বলে বাধ্য হয়ে আপনি তাকে ভালোবেসেছেন তাহলে বলার অপেক্ষা রাখে না,নতুন কোনো অপশন পাওয়ার সাথে সাথে তার প্রতি আপনার তথাকথিত ভালোবাসা উদাও হয়ে যাবে।আপনি নতুন অপশনের দিকে ঝুঁকে যাবেন।
যাইহোক,তারপরেও ভালোবাসা এতো শর্ত মেনে হয় না।আমার এতো জটিল কথার মধ্যে ভালোবাসা আটকে থাকবে না।ভালোবাসা হোক বা দুর্বলতা,যেটাই হোক ভালোবাসতে থাকেন আপনার পৃথিবীকে।
ধন্যবাদ।