শরীর বৃদ্ধি কিংবা আকর্ষনীয় পেশীর অধিকারী হতে হলে প্রোটিন বা আমিষের বিকল্প নেই।
আমিষ জাতীয় খাবারের কথা মাথায় আসলেই প্রথমে মাথায় আসে মাংসের কথা।
আমরা সকলেই জানি মাংসই হচ্ছে আমিষ সর্বোত্তম উৎস।
কিন্তু গরুর মাংস তো কেজি প্রতি ৬০০ টাকা, যা অনেকের নাগালের বাহিরে।
এখন কি করা যাবে আপনার তো আকর্ষণীয় পেশী বানাতেই হবে।
এই লিখায় আমিষের সর্বোত্তম উৎস, মাংসের সাথে তুলনা করব ছোলা বুটের,
কিই অবাক হচ্ছেন ? আরে মাংসের সাথে আবার ছোলা বুটের কিসের তুলনা।মাংসের কেজি প্রতি দাম যেখানে পাঁচশ-ছয়শত টাকা,আর ছোলা বুট পঞ্চাশ-ষাট টাকা কেজি।দুইটাতো আকাশ-পাতাল ব্যবধান।কিন্তু ভাইজান খাবারের আসল পরিচয় তার পুষ্টিগুণে।
হিসাবের সুবিধার জন্য প্রতি ১০০ গ্রামে কোন কোন উপাদান কি পরিমাণে থাকে তা দেখি..
মাংস vs ছোলা
গরুর মাংস------------------------------ছোলা বুট
পানি ৬৭ শতাংশ --------------------------৯.৯ শতাংশ
শক্তি ১৮০ কিলোক্যালরি -----৩৮৫ কিলোক্যালরি
প্রোটিন ২১ গ্রাম---------------২১ গ্রাম
শর্করা ০০ গ্রাম----------------৫৯.৮গ্রাম
চর্বি ১৪ গ্রাম----------------০০ গ্রাম
ক্যালসিয়াম ৬ মিলিগ্রাম ---৫৬ মিলিগ্রাম
লৌহ ২.৩ মিলিগ্রাম --------৯.১ মিলিগ্রাম
তাছাড়া বাকিঅংশটুকুতে ভিটামিন,ক্যারোটিন,ফসফরাস থাকে।
চার্টটি পর্যালোচনা করলে দেখা যায় যে,মাংসের বেশিরভাগ অংশই পানি ধারা পূর্ণ যা কিনা আপনি স্বাভাবিক ভাবেই গ্রহণ করতে পারবেন।মাংস গ্রহণ করে যে পরিমাণ খাদ্যশক্তি আপনি পাবেন ছোলাতে পাওয়া যাবে তার দ্বিগুণ।প্রোটিন কিন্তু মাংসতে যা পাবেন ছোলায় সেই পরিমাণি পাবেন বরং কিছুকিছু ক্ষেত্রে সামান্য বেশি পেতে পারেন। মাংসে কোনো শর্করা নেই,কিন্তু ছোলায় রয়েছে ৫৯.৮ গ্রাম শর্করা,যা কিনা শরীরে এক্সট্রা এনার্জি দিয়ে শরীর গঠনে যাতে প্রোটিন ঠিকমতো ব্যবহার হতে পারে সে বিষয়ে সাহায্য করবে।মাংসে রয়েছে চর্বি যা কিনা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, হার্টের বিভিন্ন রোগের প্রধান কারণ এই চর্বি।অথচ ছোলায় চর্বির পরিমাণ শুন্য। তাই ছোলা খেলে শরীরে চর্বির কারণে, রোগ বাধার কোনো চান্স নেই।অন্যান্য যেসব উপাদান রয়েছে তাও ছোলায় বেশি পরিমাণে রয়েছে।
সবশেষে দেখা যাচ্ছে,মাংসে যেসব উপাকারী উপাদান রয়েছে ছোলায় সেসব উপাদান বেশি পরিমাণ রয়েছে।বরং মাংসে শরীরের জন্য যে অপকারী উপাদান রয়েছে ছোলায় তা নেই।
এখন যদি অভারল চিন্তা করেন তাহলে
★স্বাদের দিক দিয়ে মাংস এগিয়ে থাকবে
★আর যদি পুষ্টিগুণ হিসাব করেন তাহলে ছোলা এগিয়ে থাকবে
★আর যদি দামের হিসাব করেন তাহলও ছোলা এগিয়ে থাকবে।
এখন আপনার রুচি অনুযায়ী আপনি যেটা খুশি সেটা খেতে পারেন, তবে যারা অল্প খরচে ভরপুর পুষ্টি পেতে চান তারা ছোলাকে বেঁছে নিন।
ধন্যবাদ, সুস্থ থাকুন।