এক বাস্তব বীর-০২

Words
249
Reading
2 min
Listen
Play
5y

কিছু কাগজ পত্র ফটোকপি করতে বাজারে গেলাম।ফটোকপির দোকানদারের বয়স হবে চল্লিশের কাছাকাছি।কিন্তু ওনি বিয়ে করেন নি।ওনার বিয়ে না করার কাহিনিটা বড়ই আবেগের।

ওনার ছোটো এক ভাই আরেক বোন আছে।ওনি যখন একাদশ শ্রেনীতে পড়েন তখন ওনার বাবা মারা যান।বাবা মারা যাওয়ায় যথারীতি বড় ছেলে হিসাবে তাকে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়।তখন ওনার ভাই ষষ্ঠ শ্রেণীতে পড়ে,আর বাবা মারা যাওয়ার পূর্বেই ছোটো বোনের বিয়ে দিয়ে গিয়েছিলেন।ছোট ভাই এর পড়াশোনার খরচ আর মায়ের খরচ ওনি ভালোভাবেই চালাচ্ছিলেন,বাজারে ছোটো একটা দোকার দেন।

PicsArt_03-24-12.23.43.jpg

ওনার বোন ইতোমধ্যে এক ছেলে আর এক মেয়ের মা হয়ে পড়ে।সব ঠিকঠাক চলছিলো,কিন্তু কিছুদিন পর বিপত্তি ঘটে,এক সড়ক দূর্ঘটনায় ওনার বোন মারা যান।ওনার বোন মারা যাবার সময় বোনের ছেলের বয়স পাঁচ আর মেয়ের বয়স তিন।ছোটো বাচ্চা দুইটা পড়ে বিপদে,কারণ কিছুদিনের মধ্যে ওনার বোন জামাই আবার নতুন বিয়ে করেন।বাচ্চা দুইটাকে নানিবাড়িতে রেখে যান।বোনের ছেলে-মেয়েকেতো আর অবহেলা করা যায় না,তারউপর বোন বেঁচে নেই।

নিজের সন্তানের মতো করে ভাইগ্না-ভাইগ্নী সাথে ছোটো ভাইকে পালতে থাকেন।ওনার বিয়ের বয়স পার হয়ে যেতে থাকে,মা যখনি বিয়ের কথা বলতেন,তখনি ওনি চিন্তা করতেন,বিয়ে করে বউ আনলে নিজের সংসার হবে,সেই সংসারে তার বোনের ছেলে-মেয়ের জায়গা নাও হতে পারে।তার বউ অন্যের ছেলে-মেয়েকে পালতে অস্বীকৃতি জানাতেই পারে।তখন তিনি বিপদে পড়বেন,না পারবেন বোনের ছেলে-মেয়েকে অবহেলা করতে,না পারবেন বউকে ছাড়তে।এসব ভেবে তিনি আর বিয়েই করলেন না।বোনের বাচ্চা দুটোকেই সম্বল করে ওনি বেঁচে থাকার সিদ্ধান্ত নিলেন।

ওনার ছোটো ভাই পড়ালেখা করে স্থানীয় এক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হয়েছেন।আর বোনের ছেলেটা ভালো একটা কলেজে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছ,আর মেয়েটা সামনে মেট্রিক দিবে।

বোনের ছেলে-মেয়ের জন্য ওনার জীবনে ওনি যে ত্যাগ স্বীকার করেছেন তা আজকের দুনিয়ায় অভাবনীয় এক কর্ম।

এক বাস্তব বীর-০২ | Ecency