🌹 এটি আমার একমাত্র গাছে ফুল।
একসময় অনেক যত্ন করে এই গাছটিকে বড় করেছি।
কারন মাটি সমস্যার কারনে সব গাছ হয়না।
তাই মাটি সংগ্রহ করে একটি টবে এর চাঁড়া লাগিয়েছি।
আজ প্রাই দুবছর হবে গাছটি বয়স।
একদিন হঠাৎ দেখি গাছটা ধীরেধীরে শুকিয়ে যাচ্ছে।
কিছুদিন পর সব পাতাও ঝড়ে গেলো।
ভেবেছি হয়তো এবার গাছটি মরে যাবে।
মনকে কিছুতেই বুঝাতে পারছি না।
গাছটা যতটুকু শুকিয়ে গেছে ততটুকু কেটে ফেললা,
তারপর সেই কাটা অংশটুকু পলি ব্যাগ দিয়ে ডেকে তার ভিতর সামান্য গোবর (সংগ্রহ) দিয়ে পাটের বস্তার কিছুটা অংস কেটে নিয়ে শক্ত করে বেঁধে দিয়েছি।
তারপর কিছুদিন যেতেই নতুন করে আবার ডাল গজাতে লাগলো।
আজ গাছটি অনেক বড়।
( পৃথিবীর সবকিছুই এমন,
অবহেলাই ধ্বংস হয়ে যাই আবার ভালোবাসাই পূ্র্নতা আনে।)