উড়ে যাবে সে অজানায় ( Unstoppable )

shajon(36)
Published in
#poem
Words
92
Reading
1 min
Listen
Play
7y

সকাল সন্ধ্যা, নীড়ে ফেরেনা ঘুমটা 

কি যে হলো এই  মনটা,

কথা শোনেনা একটা  |

গান গেয়ে ডাকি, গল্প সোনাই

জেদ ধরে থাকে একটাই,

উড়ে যাবে সে অজানায় 

উড়ে যাবে সে অজানায় |

তুই বল, দাবানল কবে মুক্ত হবে এ নীড়ে 

দাউ দাউ করে জ্বলছে আগুন 

ছাই হয়ে ওড়ে এ ভিড়ে ,,

সুর তাল, বেসামাল 

যত ছিল মনে ভরা উল্লাস 

স্তব্ধ সব, দগ্ধ সব

মন হারা এই দেহ লাশ  |

মন, ফিরে আয় তুই ফিরে আয়

হারাসনা ভুল ঠিকানায় --|

মানেনা কারণ শোনেনা বারণ

উড়ে যাবে সে অজানায় 

উড়ে যাবে সে অজানায় ------

উড়ে যাবে সে অজানায় ( Unstoppable ) | Ecency