মুক্ত করে দেওয়া!

Words
475
Reading
3 min
Listen
Play
4y

আমাদের দুর্বলতা যেন কখনো কারো শক্তি না হয়। মানুষ যখনই বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল হয়ে পড়েছেন, সে তখন আঘাত করার জায়গা তৈরি করে নেয়। যখন বুঝতে পারে আপনি তাকে ছেড়ে বাঁচতে পারবেন না, তখন সে হাজারও ছেড়ে যাওয়ার বাহানা খোঁজে। আপনি যখন সহজেই তাকে ছেড়ে দিতে পারবেন, সে আপনাকে ছেড়ে যেতে চাইবে না। তখনই ছেড়ে যাবে যখন বুঝতে পারবে আপনার ছেড়ে যাওয়ার কারনে তার জীবন ধ্বংসের পথে চলে যাবে।

সম্পর্ক, ভালোবাসা, সম্মান আরো কিছু জিনিস জীবনে রয়েছে যেগুলোকে আমরা কখনই জোর করে ধরে রাখতে পারব না। আপনি চাইলে কারো সাথে জোর করে সম্পর্ক রাখতে পারবেন না। জোর করে কোনো ভালোবাসার মানুষের জীবনে প্রবেশ করতে পারবেন না। কোন মানুষকে আপনি জোর করতে পারবেন না, নিজেকে সম্মান করার জন্য। কিছুদিন আগেই আমার পরিচিত এক বোনের নিজের ভালোবাসার মানুষটির সাথে বিয়ে হয়। আমি শুনেছিলাম তারা দুজন প্রায় সাত বছর নিজেদের সম্পর্কে রয়েছে। এই সাত বছরে সম্পর্কটা কতটা গভীর হয়েছে সেটা হয়তো আমার বলতে হবেনা। কিন্তু তারপরেও এই সম্পর্কটা শুধুমাত্র তাদের দুজনের কাছে সীমাবদ্ধ রয়েছিল। সম্পর্কের সামাজিকভাবে কোন মূল্য নেই। যার কারণে বোন টি তার ভালোবাসার মানুষটি সাথে বিয়ে করার সিদ্ধান্ত নেয় ।

অতঃপর আমি জেনেছিলাম ছেলেটি কোনোভাবেই তাকে বিয়ে করতে রাজি নয়। তাদের ব্যক্তিগত কারণ আমি জানি না। জানার চেষ্টাও করিনি। যখন ছেলেটি তাকে বিয়ে করতে রাজি হয়নি তিনি তখন পরিবারের মাধ্যমে এক প্রকার জোর পূর্বক সেই ছেলেটিকে বিয়ে করার জন্য বাধ্য করে। আজকে হঠাৎ করে শুনলাম প্রায় দু'বছর পর তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। এই খবরটা শোনার পরে বুঝতে পেরেছিলাম, কখনো কখনো কিছু ধরে রাখা ছেড়ে দেওয়ার চেয়ে বেশি ক্ষতি করে। তিনি হয়তো ভেবেছিলেন বিয়ের পরে ভালোবাসার মানুষটি ঠিক হয়ে যাবে । কিন্তু তখন তার জীবনে ডিভোর্স নামের কোন দাগ পড়েনি। কিন্তু সেই মানুষটিকে জোর করে ধরে রাখার ফলে তার জীবনে একটি কালো অধ্যায় তৈরি হয়ে গেল।

আমরা যখন নতুন কিছু কাছে পাই তখন তার প্রতি আমাদের চরম মাত্রায় আকর্ষণ থাকে এবং সেই মানুষটিকে হারানোর ভয় থাকে। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর এটা বিপরীতমুখী হতে শুরু করে। এবং সেটা আমাদেরই ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। আমরা হয়তো মাঝেমধ্যেই ভাবি আমাদের জীবন থেকে প্রিয় মানুষগুলো চলে গেলে আমাদের ব্যথা অনুভব হবে এবং বেশ রক্তক্ষরণ হবে। কিন্তু যে মানুষগুলো আমাদের মূল্য দিতে জানে না তাদেরকে ছেড়ে দেওয়াই ভালো। কিন্তু আমরা হয়তো এটা জানি না যে, শীঘ্রই কিছুদিন পরে ক্ষতের উপর অনেক বেশি শক্তি দিয়ে সেরে যাবে।

কিছু জিনিস ছেড়ে দেওয়াই আমাদের জন্য মঙ্গলজনক। যেটা আপনাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাবে সেটাকে চলে যেতে দেওয়াই উচিত। আপনি ততক্ষণ পর্যন্ত ধরে রাখার চেষ্টা করতে পারেন যতক্ষণ না আপনি ধ্বংসের দিকে চলে জান। কিন্তু আমরা এই ক্ষেত্রেও নিজেদেরকে বোকা বানিয়ে ধ্বংসের পথে হাঁটতে থাকি । আমরা নিশ্চিত বুঝতে পারি এর কারণে আমাদের ক্ষতি সাধন হতে পারে। তারপরেও সেটাকেই ধরে রাখার চেষ্টা করি। আমি যদি নিজের জন্য নিজের পাশে দাঁড়াতে না পারি তাহলে কিভাবে জীবনের লক্ষ্য গুলো পূরণ হবে সেটা সবার ক্ষেত্রে আপনার জন্য আপনি নিজেই একমাত্র শুভাকাঙ্ক্ষী কারণ আপনি ছাড়া কেউ বুঝতে পারবে না আপনার জন্য কোনটা উপকারের এবং কোনটা ক্ষতির।

IMG_20211113_201311.jpg

মুক্ত করে দেওয়া! | Ecency