মেলাত যাইতাম ফারলাম না! (আঞ্চলিক ভাষা)

Words
447
Reading
2 min
Listen
Play
5y

ডাহা শহরে থাকতে থাকতে জীবনডা কেমন জানি অইসিল । তাই ভাবসি কদিন গেরামো গিয়া তাহুম। ওমা, গেরামো গিয়াও শান্তি নাই। হনে কারেন তাহেনা, হনে মুবাইলো নেটওয়ার্ক তাহেনা। মাঝে মইদ্দে মনচা যাইতামগা কুনো হানো। তাতো গেরামো আওয়ার ফরতে, আম্মাও শান্তি দেনা। এনো যায়ন যাইতো না, হেনো যায়ন যাইতো না। কি জে জালার মইদ্দে ফরলাম। আরো'ত অশান্তির শেষ নাই। বাইত যে'অই আয়ে(বাড়িতে যে ই আসে), হেরো যাইয়াও আসি (হাঁসি) দিয়া কোয়ন (বলা) লাগে "আফনে কেমুন আসুইন, দুফুরে হাইসুন"।

ফতম দিন আইয়া থাকসিলাম ছুডু হালামমার বাইত। হালতো বইন আমারে দেইককাই ক , কিতাবে অতো দিন ফরে আমরার কতা মনে ফরসে? তুইতো আবার ডাহারতে আইত চাসনা হুনসি। আমি আর হেরে কিতা কইতাম, হে নিজে একলা অতলা (অনেক) কতা কইয়াও কুল ফানা। আমি হালি আসি দিয়া কইসি, আরে না আমিতো আই তামুই চাই, কিন্তু আয়নের লাইগা শমো(সময়) ফাইসিনা। আমার মারেতো কইলো আমারে মেলাত লইয়া যাইবো। তাতো আমার আম্মা হুইন্না রাজি অইসেনা।

আমি আর কিতা করতাম, মনডা হারাফ কইরা বইয়া রইসি কিসুহন। এর ফরে আর কি আমরা হগলতে মিইললা হেরার দুই বইনের ফেচাল হুনলাম। আমিতো হালি ডরাইসি কুন শমো আবার দুই বইনে কাইজজা (ঝগড়া) লাইগগা জাগা। মাগো মা আমার মা আর হালামমা অতো বারোমাসি কইতো ফারে , আফনেরা না হুনলে বিশ্বাস করতাইননা। আমিতো আমার মারে কইলামুই তুমরাতো এমন ফেচাল আমরা মেলাত গেলেও করতে ফারতা। আমার মা নি আমার দিগো এমন ভাবে চাইসে, আমি যে কি অন্নাই কইরা লাইচি আল্লায়ই জানে।

আমি আমার হালতো বইনরে কইসি, থাকদে ফরে আবার আইলে যামুনে। ফরেতো রাইত অইলো, ভাবসি আজকা রাগ কইরা হাইতামুই না। ফরে আম্মা আইয়া কইতাসে তাগদা (তাড়াতাড়ি) আইয়া হাইতো বো, নাইলে আর কইলাম হায়ন ফাইতেনা। ফরে আর কি করতাম, সবাই মিলা হাইয়া গুমাইসি। ফরের দিন কইলাম হাইনজা ফইজনত (সন্ধ্যা পর্যন্ত) এহানো থাইককা এর ফরে বাইত জামুগা। তাওনি আম্মা রাজি অইসেনা। একটু আনন্দ করত আমারে দেনা। আমি আর কতোবার মন হারাফ করতাম। সকালে উইটটই আম্মার লগে আই ফরসি বাইত।

এহানো কেউ নাই। আমরা হালি তিনজন। আমি, আম্মা, আব্বা। এর মইদ্দে তাহেনা কারেণ আবার তাহেনা নেটওয়ার্ক। এমন জাগার মইদ্দে তাহন কষ্ট আসে। তাও কি করন, নিজের জাগাত না থাইককা মাইনষের বাইত তাহন জাইতো না ফতিদিন। ইললীগা নিজের বাইত ওই বালা। অবস্য আমার বাফের লাইগা গেরামোই বালা। বাইরো জাইতো ফারে, হাটতো ফারে। এতে আব্বার শইল বালা তাহে।

আমার মনডা অহোনো হুশি অইসেনা আমার মেলাত যাওনের শখটা ফুরুন করতে ফারচিনা। অতো শখ কইরা চিডাগংতে আই ফরসি আমি। যাক আইজকা আফনেরার সাথে আমিতো মেলা কতা কইয়া লাইসি । কুনু ভুল থাকলে আফনেরা মাফ কইরা দিউন।

[[লেখায় যদি কোন ভুল হয়ে থাকে তার জন্য আমি দুঃখিত। এখানে হয়তো অনেকেই ব্রাহ্মণবাড়িয়ার আছেন, যারা আমার থেকেও ভালো ব্রাহ্মণবাড়িয়ার ভাষা জানেন। আমি খুব পরিস্কার ভাবে ব্রাহ্মণবাড়িয়ার ভাষা বলতে পারি না। যতটুকুই বলা হয়েছে সেটা আমার মা এবং খালাদের কাছ থেকে শোনা এবং শেখা। আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি আমার নিজের মত করে লেখার,ধন্যবাদ।]]

received_5977945638922136.jpeg

মেলাত যাইতাম ফারলাম না! (আঞ্চলিক ভাষা) | Ecency