গল্পটা তোমায় নিয়ে

Words
449
Reading
2 min
Listen
Play
5y

image

pexels-photo-744667.jpeg

সবার জীবনেই অনুভব করার জন্য একটা তুমি থাকে। যেই তুমি টাকে নিজের ইচ্ছে মতো খরচ করা যায়। যাকে নিয়ে আপনার বিশ্বাস থাকবে পাহাড়ের সমান। যার উপর অধিকার খাটাতে আপনার মনে একটু সংকোচ বোধ হবে না। ভয় হবেনা আপনার একটি ভুলের জন্য আপনার সেই তুমিটা আপনাকে ছেড়ে চলে যাবে। সেই মানুষটা আপনাকে ভুলের পরে আরো শক্ত ভাবে জড়িয়ে ধরবে। এতো মানুষের ভিড়ে আপনার নিজের একটা ভরসার জায়গা থাকবে। নিজের মধ্যে এমন একটা বিশ্বাস থাকবে যাই হোক দিন শেষে সেই মানুষটা আপনার। সেটা শুধু একদিনের জন্য নয়।

আপনি তার সাথে একমাস কথা না বলে থাকলেও সেই মানুষটা সুখের অন্য পথ খুঁজবে না। নিজের একাকীত্ব দূর করার জন্য আরেকটা তুমি খুঁজতে ব্যস্ত হবে না। হয়তো এমন কথা শুনলে হাসি পাবে। কারণ বাস্তব জীবনে এমন একটা মানুষ পাওয়া কারো কাছে হয়তো অসম্ভব । কিন্তু যাকে নিয়ে হাজারো স্বপ্ন বুনছেন। এবং যাকে প্রতিনিয়ত ভালবাসার দাবি জানান। তাকে বিশ্বাস করতে হয়। বাস্তব জীবনে অনেক ক্ষেত্রেই কারো কাছে শুনে থাকি ভালোবাসায় নাকি ছাড় দিতে হয়। কিন্তু আমি এক্ষেত্রে একদমই একমত নই। কারণ কিছু কিছু জিনিস শক্ত করে ধরতে হয়। কারণ হয়ত ঝাড় দিতে দিতে সেই মানুষটাই আপনার জীবন থেকে হারিয়ে যাবে।

তাই ভালোবাসায় ছাড় নয়, নিজের যতটা সামর্থ্য থাকে সেটা দিয়ে শক্ত করে ধরতে হয়। আমি নিজেও অনুভব করি নিজেকে দিয়ে। যখন নিজের ভালোবাসার মানুষটা আমায় কখনো ছাড় দেয়। তখন নিজেকে মনে হয় সেই মানুষটা যদি আমায় একটু শক্ত করে ধরত তাহলে হয়তো ভুলটা এতদূর গড়িয়ে আসতো না। আসলে ভালোবাসার মানুষের সাথে কঠোর হওয়া অনেকটাই কঠিন। কারণ যাকে নিয়ে সব ভাবনা তাকে হারানোর ভয়টাও আমাদের মধ্যে বেশি কাজ করে। আর এটাই হয়তো স্বাভাবিক।

আমি নিজে থেকেও ভালোবাসার মানুষটিকে বেশি অনুভব করি। তার সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত অথবা সময়ের সাথে ঝগড়ায় কাটানো না চাওয়া কিছু সময়। আসলে একটা সময় আমি ভাবতাম ভালোবাসা হয়তো রেলগাড়ি এর মতো সোজা চলতে থাকবে। কিন্তু আসলে তেমন টা নয় । এর মধ্যে অনেক কঠিন সময়ও দুজনের পার করতে হয়। কিন্তু ভালোবাসা তখনি অটুট থাকে যখন কঠিন সময়েও দুজন একে অপরের সাথে প্রতি দায়িত্ববোধ্য থাকে। এ কথাগুলো খুব সহজ হলেও আমাদের মেনে নিতে হয় তো বাস্তব জীবনে একটি কঠিন লাগে। কিন্তু আসলে এটা অসম্ভব নয়। বারবার হাতবদলের থেকে, দায়িত্বের সাথে একটা মানুষের হাত ধরে রাখা হয়তো অনেকের কাছে অনেক সম্মানের। কারণ মানুষের অনুভূতিগুলো সস্তা নয় যে কেউ চাইলেই সব অনুভূতি গুলো পেয়ে যাবেন এমন সস্তা করে দেওয়াও হয়তো উচিত।

ভালোবাসা , বিশ্বাস, একসাথে পথ চলা এই জিনিসগুলো আমার কাছে অনেক সম্মানের ব্যাপার। শুধু আমার কাছে বললে হয়তো ভুল হবে প্রতিটা মানুষই এই জীবনের এই ধাপগুলো কে সম্মান করে । কেউ এগুলোকে মেনে চলতেন না পারলেও সম্মান এর কমতি হয় না। সবাই হয়তো ভুল পথে চলে বা না চাইতেও ভুলের দিকে চলে যায়, কিন্তু সবার স্বপ্ন এই একটাই থাকে। সবার মনের মধ্যে একটা স্বপ্ন থাকে যে আমার একটা সত্যি কারের তুমি থাকবে।

গল্পটা তোমায় নিয়ে | Ecency