একটি প্রতিশ্রুতি!

Words
461
Reading
3 min
Listen
Play
5y

তার 10 বছরের একটি ছেলে ও স্ত্রী নিয়ে তাদের ছোট্ট একটি সংসার। তিনি কাজের মাধ্যমে মধ্যবিত্ত ভাবে পরিবারকে নিয়ে নিজের গ্রামে সুখেই দিন যাপন করছিলেন। তিনি সব সময় চেষ্টা করেছেন নিজের পরিবারের কাছে ভালো একজন স্বামী, ভালো একজন ছেলে এবং ভালো একজন বাবার ভূমিকা পালন করার জন্য। পরিবারের সবার ছোট ছোট আশা গুলো পূরণ করার জন্য তিনি সব সময় নিজের সময়কে তাদের জন্য পরিচালনা করেছেন। তিনি কখনই বুঝতে দেননি মানুষের টাকার অভাব কখনোই একটি পরিবারকে অসুখী করতে পারে। কিন্তু হঠাৎ করেই কাজের জন্য গ্রাম ছেড়ে তাকে শহরে চলে আসতে হয়।

একদিন রাতে তিনি নিজেও কর্মস্থল থেকে ঘুরে এসে তার ছেলে দুটি ছবি আঁকা দেখে বেশ আশ্চর্য হয়েছিল। দেখতে পান নিজের স্ত্রীর সাথে তিনি একটি পর্যটন স্পটে আছেন। তিনি এমন চিত্র দেখে অবাক হলেন এবং জিজ্ঞাসা করলেন আমার ছোট ছেলেটি এটা কিভাবে একে ফেলল। পেছন থেকে তার স্ত্রী উত্তর দিল;

আমাদের ছেলে টেলিভিশনের মাধ্যমে এ জায়গাটি দেখেছে এবং তার এই জায়গাটি ভীষণ পছন্দ হয়েছিল। তাই আমাকে সে জায়গাটি দেখিয়ে ইউটিউবে অনুসন্ধান করার জন্য বলে।

ছেলেটি আশ্চর্যজনকভাবে ভিডিও থেকে সুন্দর ছবি এঁকে ফেলেছে । তারা দুজনেই ছেলের জন্য গর্বিত।

তারপর থেকেই তিনি খেয়াল করলেন তাঁর ছেলেটি এই জায়গা নিয়ে প্রায়ই চিন্তা করে এবং অনেক কথা বলে। তাই তিনি কিছুদিনের মধ্যেই পরিবারের সাথে সেই জায়গাটিতে ছুটি কাটানোর কথা ভাবতে শুরু করেন। তারপরের দিন তিনি অফিস থেকে ফিরে এসে তার ছেলেকে বলল । আগামীকাল তোমার জন্য একটি সারপ্রাইজ রয়েছে;

তার ছেলে, এটা কি বাবা?

বলে দিলে তো আর সারপ্রাইজ থাকলো না। এটা আপনার জন্য একটি পছন্দের সারপ্রাইজ হবে আমি আশা করি। কিন্তু তার আগে আপনাকে আমায় কথা দিতে হবে , আপনার যদি সারপ্রাইজ টি পছন্দ হয় তারপর থেকে আপনার কঠোর অধ্যায়ন করতে হবে এবং ফাইনাল পরীক্ষায় আপনাকে সেরা হতে হবে।

ঠিক আছে বাবা!

তারপরের দিন তিনি তাঁর পরিবারকে নিয়ে সেই জায়গাটিতে ছুটি কাটানোর জন্য চলে গেলেন। ছোট ছেলেটি তার অঙ্কন সত্যি হতে দেখে ভীষণ ভাবে খুশি হয়েছিল। তাঁর আঁকা ছবিটি এখন তার চোখের সামনে সে এটা বিশ্বাস করতে পারছিল না। পরিবারের সাথে সেখানে তিনি বেশ আনন্দের সময় কাটান। তারা সেখান থেকে ফিরে আসতে বেশ রাত হয়ে যায়। সবাই যখন বাড়ি ফিরে আসে তখন ছেলেটি জড়িয়ে ধরে এবং ধন্যবাদ জানায়।

ফিরে আসার পর থেকে ছেলেটি নিজের প্রতিশ্রুতি মনে রাখল এবং পূর্ণ উদ্যমে কঠোর অধ্যায়ন করা শুরু করলো। ফাইনাল পরীক্ষা স তৃতীয় হলো। কিন্তু তার ভীষণ মন খারাপ থাকে, কারণ তার বাবাকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারেনি।

তিনি তার ছেলেকে নিজের কাছে এনে বলে, আমার আদরের ছেলে। আমি আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে বলেছিলাম, প্রথম স্থান অধিকার করতে বলিনি। আমি দেখেছি আপনি আপনার দিক থেকে সেরাটা দিয়েছেন এবং আপনি এগিয়ে গেছেন। আপনার তৃতীয় স্থান নিয়ে আমার কোন অভিযোগ নেই। আপনি আপনার প্রতিশ্রুতি ঠিকভাবে পালন করেছেন।

তিনি তার ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে এবং তিনি বলেন আমি আপনার ফলাফলে ভীষণ খুশি।

আমাদের সবারই উচিত পরিবারের মানুষগুলোর ছোট ছোট স্বপ্ন গুলোকে পূরণ করার। তাহলে তারাও আমাদের ইচ্ছা গুলো যত্ন নিতে ভালোবাসবে।

IMG_20220103_185730.jpg

একটি প্রতিশ্রুতি! | Ecency