হারানো স্মৃতি

Words
567
Reading
3 min
Listen
Play
4y

আমি সেখানেই দাঁড়িয়ে ছিলাম, নিজের ভুলের কারণে ভয় এসে আমার উপর আছড়ে পড়েছিল। আমি শুধুমাত্র এই ছোট ভয়ের কারণে প্রায় পাঁচ বছর বাড়ি ফিরিনি। আমি নিজেকে নিয়ে কড়া ভাবেই হিসেবে নেমেছিলাম, নিজেকে নতুন করে প্রতিস্থাপন করা প্রয়োজন। আমার এমন একটি জায়গা ছিল যা সম্পূর্ণ ভালোবাসায় পূর্ণ ছিল। কিন্তু সেটা এখন আমি হারিয়ে ফেলেছি। আমি নিজেকে খালি অনুভব করি। আমার এখন মনে হয় আমি যদি নিজের ভুলটা স্বীকার করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতাম, তাহলে এই দিনটা দেখতে হতো না। আমি হাঁটছি কিন্তু নিজের মধ্যে কোন অস্তিত্ব অনুভব করছি না, গাড়ির হর্ন আমাকে বিরক্ত করছে না।

আমি যখন আমার গন্তব্যে পৌঁছে ভিতরে প্রবেশ করলাম, তখন ধুলোমাখা খেলনা গুলো আমার শৈশবের স্মৃতিতে আঘাত করল। ঘরের চারিপাশে মাকড়সার জাল এবং পুরনো জিনিসপত্র স্তূপ করে রাখা হয়েছে। একটা সময় এই জিনিসগুলো আমার বাবা-মায়ের কাছে অনেক কিছু ছিল, কিন্তু এখন শুধু.......জিনিস। বাড়ির মধ্যে দিয়ে যখন আমি হাঁটছিলাম তখন আমার মনে হচ্ছিলো, আমি টাইম ক্যাপসুল এর মধ্য দিয়ে হাঁটছি। যাইহোক, আমি সবকিছু বাদ দিয়ে রান্নাঘরের দিকে আমার পা ফেলি। আমি ভাবি এখান থেকে শুরু করা আমার জন্য সেরা জায়গা হবে, কারণ এখানে সর্বদা আমার সেরা স্মৃতিগুলো তৈরি হয়েছে। এখানে শুধু রান্না করার জায়গা ছিল না, এখানে পরিবারের সকল মানুষগুলোর আনন্দ তৈরি করা হতো মায়ের হাতে।

আমার মা গান গাইতে ভীষণ ভালোবাসতেন। তিনি রান্নার সাথে গুনগুন করে গান গাইতে পছন্দ করতেন। আর আমি মায়ের আঁচল ধরে তার পিছনে পিছনে ছুটতাম‌। এছাড়াও প্রতিবছর আমার মা আশেপাশের মহিলাদের নিয়ে রান্নার আয়োজন করায় জোর দিতেন। এটা আমার পরিবারের জন্য আর মায়ের জন্য সুখী একটা জায়গা ছিল। আমার মা প্রায় 8 বছর হয়েছে আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু এই বাড়ির প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে তার স্মৃতি রেখে গেছেন। প্রায় তিন সপ্তাহ আগে আমার বাবা গত হয়েছেন, কিন্তু এত বছরে তিনি স্পষ্ট করে গেছেন আমার মা কতটা মূল্যবান ছিল। আমি বাবার সাথে কখনই তেমন ঘনিষ্ঠ ছিলাম না। কিন্তু মা মারা যাওয়ার পরে তিনি একজন আদর্শ ব্যক্তি হয়ে উঠে আমার চোখে। আমি তাকে বলতে এসেছিলাম আমি তাকে কতটা শ্রদ্ধা এবং ভালোবাসি। কিন্তু আমার আসার আগেই তিনি চলে গেছে।

এখন আমিও অনুভব করছি জীবনের সবচেয়ে বড় আফসোস টা ই হয়তো এটা, আমি তাকে দেখতে পেলাম না। আমার মনে আছে ঈদের আগের দিন সকালে ভোরে যখন আমি ঈদ কার্ড গুলো নিয়ে বাড়ি থেকে লুকিয়ে বের হতে চাচ্ছিলাম, তখন আমার মা রান্না ঘরের চারপাশে ঘুরছিলেন। তিনি একসাথে প্রায় এক মিলিয়ন কাজ করছিলেন। তিনি ঈদের খুশিতে আমার জন্য অনেক গুলো চকলেট, চিপস এবং হৃদয়াকৃতির পেনকেক রেখেছিলেন। আমার বয়স তখন মাত্র 10 বছর ছিল। আমি হৃদয়াকৃতির প্যানকেক গুলোর জন্য শান্ত হয়ে বসি এবং মা আমার দিকে তাকিয়ে মুচকি হাসছিলেন। অনিচ্ছা সত্ত্বেও নিজের পছন্দের খাবারগুলো খেয়ে শেষ করি। আমি সব শেষ করার কারনে আমার মা ঈদের খুশি অনুভব করছিলেন। মা যখনই রান্নাঘরে আড়াল হয় আমি তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে পড়ি।

আমি যখন কার্ড গুলো নিয়ে বন্ধুদের সাথে খেলা করছিলাম কিছু দুষ্ট বন্ধু আমার কাছ থেকে কার্ড গুলো ছিনিয়ে নিয়ে যায়। আমি যখন বাড়ি ফিরে যাই, এটি আমার মায়ের দুর্দান্ত একটি জাদুকরী অনুভব ছিল। তিনি কোন প্রশ্ন জিজ্ঞাসা না করেই তার উওর জানার উপায় রেখেছিলেন নিজের মধ্যে। আমি সত্যিই এত ভালোবাসার জন্য প্রস্তুত ছিলাম না। আমার মায়ের হাতে আরো কিছু সুন্দর কার্ড ছিল আমার জন্য। আমি শুধু মাকে পেইন্টিং শুরু করার জন্য দেখেছিলাম, কিন্তু সে কি করতে চলেছিল সেটা জানা ছিলনা। আমি বুঝেছিলাম স্মৃতিগুলো ধীরে ধীরে আমার জীবন থেকে হারিয়ে যাবে। কিন্তু কখনো মাকে হারিয়ে ফেলবো এটা বুঝতে পারিনি। আমি হয়তো আর একটু সতর্ক হতে পারতাম। আর একটু বেশী পরিবারের সাথে সময় কাটাতে পারতাম। ফিরে আসতে পারতাম মায়ের কাছে। নিজের ছোট্ট ভুলের জন্য মায়ের থেকে দূরে থাকতে হতো না।

Picsart_22-05-29_12-23-51-007.jpg

হারানো স্মৃতি | Ecency