সময়ের কাঁটাতার!

Words
388
Reading
2 min
Listen
Play
4y

মাঝেমধ্যে মনে হয় সময় আটকে আছে কাঁটাতারে। যার কারনেই হয়তো বৃদ্ধ হওয়ার ভয়ে ছুটে যেতে হবে প্রবল গতিতে সেই সময়। যে সময় নিয়ে এখন আমি চিন্তা করছি সেটাও হয়তো এখন আমার হাতে আর নেই। ফুরিয়ে যাচ্ছে আমার কাছে অমূল্য পরিমাণ সেই সময়। অতীতের সময় নষ্ট করার আফসোসে বর্তমানটাকেও ধূলিসাৎ করার জন্য মেতে উঠি বারবার। কিন্তু অতীতের জন্য কারো বর্তমানটাকে ধুলোয় মিশিয়ে দেওয়া উচিত নয়। ছোটবেলার সেই রচনার কথা এখনো মনে পড়ে " সময়ের মূল্য" রচনাটি বারবার মুখস্ত করেছি, কিন্তু হয়তো কখনো ধারণ করতে পারেনি। তাই হয়তো সবাই বলে কোন কিছু মুখে বলার থেকে ধারণ করা অনেক বেশি কঠিন। কিন্তু নিজেদের জন্য আমাদের সেটা শিখতে হবে, উপলব্ধি করতে হবে এবং নিজের স্বার্থে সেটা ধারণ করতে হবে নিজের মধ্যে।

অনেকেই বলে থাকে সময় মহামূল্যবান। কিন্তু তাকে যদি প্রশ্ন করা হয় মূল্য কতটুকু? কেউ কি জানে বা কেও কী এর উপলব্ধি করতে পারেন? আমরা সময়ের মূল্য তখনই উপলব্ধি করতে পারি মন থেকে যখন সেটা আমরা ফুরিয়ে ফেলি। এটাই হয়তো আমাদের চরম সত্য, যেটা আমরা সবসময় উপলব্ধি করতে পারি। আমরা শুধু চিন্তা করি নিজের সময়কে মূল্য দিব, কিন্তু বাস্তবে রূপান্তরিত করতে পারি না। খুব কম সংখ্যক মানুষ সেটাকে রূপান্তর করতে পারে। সময়টা আমার কাছে ঠিক একজন প্রিয়জন হারানোর মতই। আমরা ততক্ষণ পর্যন্ত নিজের প্রিয়জনকে মূল্য দেই না যতক্ষণ না সে হারিয়ে যায়। যখন হারিয়ে যায় তখন তাকে মহামূল্যবান মনে হয়। শুধু মনে হতে থাকে তাকে যদি আরেকবার ফিরে পাওয়া যেত তাহলে সময় গুলো আরো সযত্নে কাটাতাম। সাথে থাকা সেই মানুষটার সাথে হয়ত আর একটু ভালোবাসার সাথে সময় কাটানো যেতো। শুধু বারবার মনে করতে থাকি কেন আরেকটু বেশি ভালোবাসিনি।

কিন্তু কথায় আছে, সময় গেলে সাধন হবে না।

তাই সময়ের সাথে শুধু মূল্যটা কে যুক্ত করলে হয়তো ভুল হবে। আমাদের সময়ের সাথে জড়িত থাকে অনেক ভালোবাসা, সুন্দর্য, স্মৃতি, আবেগ এবং সব থেকে মূল্যবান হলো প্রিয়জনদের সাথে কাটানো সময়। জীবনের এই মিশ্রিত অনুভূতিগুলো আমাদের জীবনের সময়গুলোতে আরও রঙিন করে তোলে। সময়ের সাথে আমাদের জড়িত থাকে কিছু কঠোর সময়, ভালো থাকা, বাস্তবতার কঠোর চিত্র। আমাদের জীবন সংগ্রামের সেই সময় গুলোর সাথে টিকে থাকার আসল লড়াই। এই জিনিসগুলো আমাদের সময়কে মূল্যবান করে তোলে। আমাদের মনে রাখতে সাহায্য করে সময় কতটা কঠোর এবং সুন্দর হতে পারে।

সময় আমাদের এটা শেখাতে সাহায্য করে কিভাবে অতিক্রম করে যেতে হয় সময়ের সকল কাঁটাতার। বিঁধে গিয়ে রক্তক্ষরণ হলেও ছুটে যেতে হবে আপন গতিতে। থেমে যাওয়া মানে হেরে যাওয়া। কাঁটাতারের আঘাতে থমকে গিয়ে দাঁড়িয়ে গেলেই পরিসমাপ্তি। তাই নিঃশ্বাসের গতিতে ছুটে চলতে হবে আমাদের।

IMG_20220412_174734.jpg

সময়ের কাঁটাতার! | Ecency