আমার চাওয়াটাই ইচ্ছে হোক।
প্রতিটা ইচ্ছেতেই আমাদের স্বপ্ন জড়িয়ে থাকে ।আমাদের মনের আশা গুলো আমাদের ইচ্ছার মধ্যে জড়িয়ে থাকে । আমি কোন কিছু করতে পারা অথবা কিছু করতে না পারার মধ্যে আমার ইচ্ছেটাই অনেকটা মূল্যবান ভূমিকা পালন করে। কোন কিছু শুরু করা কিন্তু সহজ নয়। আমি যখন হাইভ এ ব্লগিং এর জন্য আসি সবথেকে কঠিন লাগে কোন কিছু নিয়ে লেখা। আমি যখন সবার কাছে শুনি এখানে মূল বিষয়টা হলো লেখালেখি নিয়ে কিছুটা আপসেট হয়ে পড়ি। তখন মনে হয় যে আমার দ্বারা এটা সম্ভব হবে না।
প্রথমে যখন আমি কোন কিছু লেখা শুরু করি তখন মনে হতে থাকে হয়তো এই লেখাটা কারো ভালো লাগবে না। হয়তো এই লেখাটা কেউ পড়তে ইচ্ছুক হবে না। তাই এরকম ভাবনার মধ্যেই অনেক লেখার সমাপ্তি ঘটে যায়। একটা সময় তোর ভাবতে শুরু করি আমার দ্বারা হয়ত এটা হবে না হয়তো আমি পারবো না।
কিন্তু একজন ভাইয়া আমাকে বলল তুমি শুধু লিখে যাও, ভালো খারাপ এতটা চিন্তা না করে শুধু ধৈর্য ধরে লিখে যাও। তার এই কথাটার মধ্যে আমি অনেকটাই অনুপ্রেরণা পাই। তখন আমার ইচ্ছে করল আমি চেষ্টা করি, চেষ্টা না করেই যেতে আমার থেমে যাওয়া না লাগে। আমি আমার লেখা শুরু করি। কিন্তু থেমে যাই না লেখার মাঝে লিখতে থাকি ভালো-খারাপ অতটা চিন্তা করিনা চেষ্টা করি লিখে যেতে।
আমার ইচ্ছেটা পূরণ হল যখন আমি সব থেকে একটা ভালো লেখা লিখতে পারলাম। এবং সেটা ছিল আমার বেস্ট ফ্রেন্ড কে নিয়ে। এবং সেই লেখাটা নিয়ে অনেকেই প্রশংসা করেছিল যেটা আমার এখনো মনে আছে। এবং তাদের সেই প্রশংসা টা আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে। আমার সেই একটি ভালো লেখা আমাকে সামনে আরও ভাল কিছু লেখার সুযোগ করে দিয়েছে। এখন আর আগের মতো লেখার মাঝে থেমে যেতে হয় না। আসলে আমাদের এই ইচ্ছেটা আমাদের কাছে অনেক মূল্যবান। তাই আমাদের উচিত মানুষের কথায় কাজ না করে আমাদের ইচ্ছে অনুযায়ী কাজ করা।
জীবনের অনেক ক্ষেত্রেই নিজের ইচ্ছের মূল্যায়ন না দিয়ে অন্যের ইচ্ছের মূল্যায়ন দিতে গিয়ে নিজের জীবনের অনেকটা মূল্যবান সময় আমরা হাত থেকে হারিয়ে ফেলি। যেটা হয়তো একটা সময় জীবনের সবথেকে বোকামির সময় হিসেবে ধরে রাখা হয়। আমি জীবনে আসলেই মনে করতে পারি না কতটা নিজের ইচ্ছেয় অনুযায়ী সামনে এগিয়ে যেতে পেরেছি অনেকবারই নিজের ইচ্ছে গুলোর কাছে থেমে যেতে হয়েছে সেটা হয়তো পরিবারের জন্য বাবাইয়ের মানুষগুলোর জন্য। শুধু এটা ভেবে আমি যদি না পারি তাহলে সবাই কি ভাববে। কিন্তু সাহস করে কখনো শুরু করতে পারিনি এখন মনে হয় নিজের ইচ্ছে গুলোর প্রতি আমার হয়তো কোন জোর ছিল না যার কারণে বারবার থেমে যেতে হয়েছে।
যে মানুষগুলোর জন্য থেমে যেতে হয়েছে সেই মানুষগুলোই আবার একটা সময়ে কিছু না পারার ব্যর্থতা কে আপনার কাছে তুলে ধরবে এবং তারাই নিজেরা বলবে ইচ্ছে থাকলে মানুষ কিনা করতে পারে। সময়ের সাথে নিজেকে না চালিয়ে নিজের ইচ্ছের উপর নিজেকে চালানো উচিত। আমার চাওয়াটাই ইচ্ছে হোক।।।।
There was a lot of love for everyone in the community. I will always pray that everyone will be well by the grace of God. And you will all pray for me and my family.
I wish you all good health. If there is any mistake, you will be forgiven..