আমার বেস্ট ফ্রেন্ড
আজীবন থেকেই শুনে এসেছি সবথেকে মধুর সম্পর্ক এবং পবিত্র সম্পর্ক হল বন্ধুত্বের। আমি মেয়ে হিসেবে খুব বোরিং তেমন বন্ধু নেই। স্কুল কলেজ পার করে এসেছি কিন্তু কোনোটাতেই ভালো একটা বেস্ট ফ্রেন্ড বানাতে পারেনি মাঝেমধ্যে এই জিনিসটা নিয়ে মন খারাপ হতো সবার কত বন্ধু আছে আমার নেই। এইজন্য নিজেকে অযোগ্য মনে হতো,মনে হতো হয়তো আমারই কোন কমতি আছে যার কারণে আমার কোনো ভালো বন্ধু হয়নি । যার কাছে আমি সবকিছু শেয়ার করতে পারব, এবং যে আমাকে বেস্ট ফ্রেন্ড বলে দাবি করবে দুনিয়ার সব থেকে পবিত্র অনুভূতি সেটা।
image
2017 তে একটি অনলাইন প্লাটফর্মে আমি জয়েন করি ব্লগিংয়ের জন্য যদি ও এরমধ্যে আমি ততটা ও এক্সপার্ট নই আর নিজেকে সেখানে টিকিয়ে রাখতে পারিনি কিন্তু আমার এ নিয়ে কোনো ক্ষোভ নেই তার কারণ সেখান থেকে আমি আমার জীবনের সব থেকে মূল্যবান মানুষটিকে পেয়েছি যে প্রথম আমাকে বেস্ট ফ্রেন্ড হিসেবে দাবি করেন।
খুবই নরমাল একজন মানুষ যে কেউ তার সাথে বন্ধুত্ব করতে আগ্রহী হবে কারণ সে এতটাই ভদ্রতার সাথে কারো সাথে কথা বলে যে তার সাথে একটু কথা বললেই মন জুড়িয়ে যায়।আমার বেস্ট ফ্রেন্ড সে খুবই কম কথা বলে কিন্তু আমি কথা বলতে ভীষণ ভালোবাসি তার সাথে, যখনই আমার কথা হয় শুধু আমি বলি সে চুপচাপ শুনতে থাকি।
আমি যখন তার সাথে প্রথম কথা বলি তখন আমরা দুজন দুজনকে আপনি করে বলতাম কিন্তু এখন এতটা ভালো বন্ধুত্ব হওয়ার পরও দুইজন কেউ কাউকে তুই করে বলি না কারণ আমরা দুজন দুজনকে খুবই সম্মান করি আর আমি মনে করি যে বন্ধু হলেই তুই করে বলতে হবে তার কোন অর্থ নেই।
আমি যখন তার একদমই অপরিচিত একজন মানুষ ছিলাম তখনো সে আমায় অনেক সাপোর্ট করত এবং যেকোনো সমস্যায় সাহায্য করতো অনলাইনে। এখন যখন আমি তার ভালো বন্ধু হয়েছি এখনো সে আমায় সাপোর্ট করে দুনিয়ার সবাই যদি বলে তুমি এটা পারবে না তোমায় দিয়ে হবে না, তখন তাকে যদি আমি এ কথাটা বলি তখন সে আমায় বলে যে তোমায় এমন ফালতু কথা কে বলে তুমি না পারলে কে পারবে, না পারার মতো কিছুই না তুমি জাস্ট একবার এগিয়ে যাও তুমি পারবেই।
অনেকেই হয়তো এমন বলতে পারেন কিন্তু সে যখন আমায় এ কথাটা বলে আমার নিজের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয় যেন আমি পারবো অবশ্যই পারবো সে যখন বলেছে আমি অবশ্যই পারবো।
যে কোন স্বার্থ ছাড়াই আমায় আজ পর্যন্ত সাপোর্ট করে গেছেন যে আমার সিক্রেট গুলো নিজের মধ্যে সযত্নে রেখেছেন। যে কখনোই আমার উপর রাগ করেনি যে সব সময় আমাকে হ্যাপি রাখার চেষ্টা করছে সেই আমার বেস্ট ফ্রেন্ড। কিন্তু আমি তেমন নয় অকারনে তার উপর রেগে যাই অকারনে ঝগড়া করি তার পরেও সে আমায় ছেড়ে যায়নি হয়তো এটাই হল বেস্ট ফ্রেন্ডের মহত্ব।
আমার এই এলোমেলো জীবনের সবথেকে বড় সাফল্য হল আমি তোমাকে বেস্ট ফ্রেন্ড হিসেবে পেয়েছি আমি জানি আমি একটু পাগল পাগল তোমায় বুঝতে পারিনা তোমার মত ভাবতে পারিনা কিন্তু আমি তোমায় কখনো হারাতে চাইনা আমি চাই সারা জীবন আমার এই বন্ধুত্বের জায়গাটা তুমি দখল করে রাখো।
image
প্রায় তিন বছর হচ্ছে যার মধ্যে দুই বছর তোমার সাথে শুধুমাত্র অনলাইনে চ্যাটিং হয়েছে আর এই কিছুদিন ধরে মাঝেমধ্যে তোমার সাথে ফোনে কথা হয় একদিন ইনশাল্লাহ তোমায় সামনে থেকে দেখব আর সামনাসামনি কথা বলব।
আমি চাই তোমার সব স্বপ্ন গুলো পূরণ হক তোমার সব চাওয়া গুলো পূর্ণ হক।
আমি স্বার্থের বন্ধুত্ব চাই না কারণ বন্ধুত্ব টা আমার কাছে অনেক বেশি মূল্যবান।