নাইলোটিকা মাছের পরিচিতি :
থাইল্যান্ড থেকে ১৯৭৪ সালে আমদানি করা হয়। দ্রুত বর্ধনশীল এবং খেতে খুবই সুস্বাদু। যে কোন মৌসুমে চাষ করা যায়। অল্প সময়ে অল্প পানিতে সহজে চাষ করা যায়। বছরে ৩-৪ বার ডিম পারে। তিন মাসে প্রজননক্ষম হয় এবং দুই মাসে খাবার উপযোগী হয়। এ মাছের দেহ আঁইশ দ্বারা আবৃত। ছোট অবস্থায় দেখতে অনেকটা কৈ মাছের মতো। ছোট পুকুরে এককভাবে চাষ করা যায়।