দ্বিতীয় টি-২০ ম্যাচে উইন্ডিজকে ৩৬ রানে হারালো বাংলাদেশ

shah95(63)
Published in
#busy
Words
133
Reading
1 min
Listen
Play
8y

প্রথম ম্যাচে ওয়েষ্ট ইন্ডিজের কাছে বাজে ভাবে হারার পর নিজেদের ভুল গুলো থেকে শিক্ষা দ্বিতীয় ম্যাচে ওয়েষ্ট ইন্ডিজকে ৩৬ রানে হারিয়ে ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতা আনলো বাংলাদেশ টাইগার বাহিনী।ফলে তৃতীয় ও শেষ ম্যাচটি পরিণত হলো অলিখিত ফাইনাল ম্যাচে। প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ২০ ওভার শেষে ২১১ রান তোলে। লিটন দাস সর্বোচ্চ ৬০ রান করেন মাত্র ৩৪ বল খেলে এছাড়া মাহমুদুল্লাহ ৪৩ রান করেন ২১ বলে, সাকিব আল হাসান (ক্যাপ্টেন বাংলাদেশ) করেন ৪২ রান ২৬ বলে, সৌম্য খেলেন ২২ বলে ৩২ রানের একটি ইনিংস।জবাবে ব্যাট করতে নেমে ওয়েষ্ট ইন্ডিজ সাকিব আল হাসানের ঘূর্ণি বলে ১৯.২ বলে ১৭৫ রানে অল আউট হয়।ওয়েষ্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৩৪ বলে ৫০ রান করেন রভমান পল।সাকিব একাই নেন ক্যারিয়ার সেরা ২১ রানে ৫ উইকেট।ব্যাটিং ও অসাধারণ বোলিংয়ের ফলে সাকিবের হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার।

দ্বিতীয় টি-২০ ম্যাচে উইন্ডিজকে ৩৬ রানে হারালো বাংলাদেশ | Ecency