চাষ উপযোগী দেশী মাছের পরিচিতি

shah95(63)
Published in
#busy
Words
98
Reading
1 min
Listen
Play
8y

কাতলা মাছ: কাতলা মিঠা পানির মাছ। তবে পুকুরে চাষ উপযোগী। কাতলা মাছের মাথা বড়, পিঠ উঁচু, দেহ চওড়া এবং একটু চেপ্টা। পিঠের দিকের রং ধুসর, পেটের দিকে সাদা। পিঠের পাখনা কালো এবং তাতে ১৭-১৯ টি শিরা কাঁটা আছে। মুখ উপরের দিকে বাঁকানো। তাই পুকুরের উপরের স্তরের খাবার খায় এবং দ্রুত বৃদ্ধিগুণ সম্পন্ন। এ মাছ ছোট অবস্থায় প্রাণিকণা বা জুপ্লাঙ্কটন খায়। বড় হলে উদ্ভিদকণা এবং খোলসযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী খায়। প্রাকৃতিক খাদ্য ছাড়াও সম্পূরক খাদ্য গ্রহণ করে। পুকুরে প্রজনন করে না। বর্ষাকালে নদীতে প্রজনন করে। কৃত্রিম উপায়ে ডিম পাড়ানো যায়। বৈশাখ থেকে শ্রাবণ মাস পর্যন্ত এই মাছ ডিম পারে।

চাষ উপযোগী দেশী মাছের পরিচিতি | Ecency