পাহাড়পুড় বৌদ্ধ বিহার
পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার । পাল বংশের দ্বিতীয় রাজা শী ধর্মপাল দেব ( ৭৮১ - ৮২১ ) অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করেছিলেন । ১৮৭৯ খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন ।
পাহাড়পুরকে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ বিহার বলা যেতে পারে । আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে । এটি ৩০০ বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল । শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয় সদূর চীন, তিব্বত, মায়ানমার ( তদানীন্তন ব্রহ্মদেশ ), মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভূতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন । খ্রিস্টীয় দশম শতকে বিহারের আচার্য ছিলেন অতীশ দিপঙ্কর শ্রীজ্ঞান ।
১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে ।