পোল্ট্রি খামারে শ্রমিকের দৈনন্দিন কাজগুলো নিম্নে উল্লেখ করা হলো-
১। সকালে খামারে এসে নিজের পরিহিত কাপড় বদলিয়ে খামারে কাজের নির্দিষ্ট পোশাক পরিধান করা।
২। জীবাণুমুক্ত অবস্থায় নির্ধারিত মুরগির ঘরে গিয়ে মৃত বা অসুস্থ বা দুর্বল মুরগি বাছাইকরণ ও নির্দিষ্ট জায়গায় অপসারণ করা।
৩। সাবান দিয়ে হাত মুখ ধুয়ে খাবার ও পানির পাত্র পরিষ্কার করা।
৪। খাদ্য গুদাম হতে প্রত্যেক খাদ্য পাত্রে সঠিক সময়ে নির্দিষ্ট পরিমাণে খাদ্য সরবরাহ করা এবং পানির পাত্র নির্দিষ্ট পরিমাণ বিশুদ্ধ পানি সরবরাহকরণ।
৫। দুপুর ১২.০০ টায় শ্রমিক নিজে ঘরের ডিম উত্তোলন করবেন।
৬। ডিম সংগ্রহ ও জমা দেওয়ার পর বিশ্রাম গ্রহণ।
৭। বেলা ২.০০ টায় আবার মুরগির খাদ্য ও পানি সরবরাহ করা।
৮। বিকাল ৪.০০ টায় দ্বিতীয়বার ডিম সংগ্রহ করা।
৯। প্রয়োজনে বা অসুবিধা দেখা দিলে ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করা।
১০। বিকাল ৫.০০ টায় রাতের পাহারাদারদের খামারে আগমন ও প্রত্যেক ঘরে মুরগির অবস্থা দর্শন।
১১। ঘরের দরজার তালা ঠিকমতো আটকানো আছে কিনা তা নিশ্চিত হওয়া।
১২। ব্রয়লার খামারে রাতের খাবার সরবরাহ করা।
১৩। রাতে চোর ও বন্যপ্রাণী থেকে সাবধান থাকা।