হাঁস-মুরগীর খাদ্য:
জীবন ধারনের জন্য সবার মতো হাঁস-মুরগীরও খাদ্যের প্রয়োজন। যে সব সামগ্রী আহার্য হিসেবে গ্রহণ করলে দেহের বৃদ্ধি, পুষ্টি, শক্তি উৎপাদন ও ক্ষয় পুরণ হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তাকে খাদ্য বলে। পম, ভুট্টা, গমের ভূষি, চালের মিহিকুঁড়া, খৈল, লবণ, হাঁরের গুঁড়া ইত্যাদি পোল্ট্রি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
হাঁস-মুরগীর অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান:
ক. শর্করা (Carbohydrate)
খ. আমিষ (Protein)
গ. স্নেহ বা চর্বি (Fat)
ঘ. খাদ্যপ্রাণ বা ভিটামিন (Vitamins)
ঙ. খনিজ পদার্থ Minerals)
চ. পানি (Water)