লোকেশ রাহুল ও হার্দিক পান্ডেয়াকে ছাড়াই একদিনের সিরিজ শুরু করে দিল ভারত ।শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমে টস হার দিয়ে শুরু করলেন বিরাট কোহলি ।অস্ট্রেলিয়া টস জিতে ব্যাটিং নিল । নির্ধারিত ওভার শেষে ভারতের সামনে ২৮৯ রানের টার্গেট ছুড়ে দেয় অস্ট্রেলিয়া । কিন্তু রান তাড়া করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ২৫৪ রানেই থেমে যায় । ফলে অস্ট্রেলিয়া ৩৪ জয়লাভ করে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ।