রোড আইল্যান্ড রেড জাতের মুরগী

shah95(63)
Published in
#busy
Words
107
Reading
1 min
Listen
Play
8y

রোড আইল্যান্ড জাতের মুরগীর বৈশিষ্ট্য নিম্নরূপ:

আমেরিকার রোড আইল্যান্ড দ্বীপের আদি বাসিন্দা। দেহের রং গাঢ় খরেরী লাল, তবে ফিকে লাল, তামাটে লাল বা ঈষৎ পীত বর্ণেরও হতে পারে। এরা দেখতে বেশ মোটা এবং বুক ও পেট চওড়া। এদের গায়ের চামড়া হলদে, পা দুটো ফিকে হলদে, কানের লতি আকারে ছোট ও লাল রঙের। মাথার ঝুঁটি এক হারা বা গোলাপ ঝুঁটি। এরা কষ্ট সহিষ্ণু। এ জাতের মোরগ ২.০ থেকে ৩.০ কেজি এবং মুরগি ১.৫ থেকে ২.৫ কেজি পর্যন্ত ওজনের হয়। এদের ডিম উৎপাদনের হার মোটামুটি ভাল। এরা বছরে ১৫০ থেকে ২০০ টি পর্যন্ত ডিম দিয়ে থাকে, ডিমের রং বাদামী। এ জাত ডিম ও মাংস উৎপাদনের জন্য পালন করা হয়।

রোড আইল্যান্ড রেড জাতের মুরগী | Ecency