প্রাচীন স্থাপত্যের অন্যতম নিদর্শন ফুলচৌকি মসজিদ

shah95(63)
Published in
#busy
Words
141
Reading
1 min
Listen
Play
8y

ফুলচৌকি মসজিদ
ফুলচৌকি মসজিদ বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার একটি প্রাচীন মসজিদ । এটি মোঘল আমলের দিকে তৈরি । এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা ।

অবস্থান
রংপুর থেকে ২৪ কিঃ মিঃ গড়ের মাথা নামক স্থান হয়ে পশ্চিম দিকে বিরামপুর - দিনাজপুর সড়কে শুকুরের হাট হয়ে সেখান থেকে আরও ২ কিঃ মিঃ পশ্চিমে ফুলচৌকি প্রামে এ মসজিদের অবস্থান ।

ফুলচৌকি নামক স্থানে অবস্থিত বলেই সম্ভবতঃ এই গ্রামকে কেন্দ্র করে মসজিদের নামকরণ করা হয়েছে ।

বিবরণ
এই মসজিদটি খুব সুন্দর । মসজিদটি আয়তকার এবং প্রতিটি কোণায় গোলাকার কিউপলা যুক্ত স্তম্ভ রয়েছে । যার নিচের অংশ কলসাকৃতি । মসজিদের সামনে খোলা অঙ্গন (সাহান) অনুচ্চ প্রাচীর বা বেষ্টনী দ্বারা আবুত । মসজিদের প্রবেশ দ্বার পূর্ব পাশ ঘেষে একটি পরিকল্পিত এলাকা, যেটি এখন কবর স্থান হিসাবে ব্যবহৃত হচ্ছে । যদিও সেখানে একসময় শোভা পেত স্থাপত্য সৌকর্য মন্ডিত শোভিত ও সৌরভমুখরিত ফুল বাগান ।

প্রাচীন স্থাপত্যের অন্যতম নিদর্শন ফুলচৌকি মসজিদ | Ecency