ব্যক্তিগতভাবে আমার প্রিয় খেলোয়াড় 'শচীন টেন্ডুলকার' । শচীন রমেশ টেন্ডুলকার একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার । ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চমানের ব্যাটসম্যান হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত । শচীনের মাত্র ষোল বছর বয়সে পাকিস্থানের বিপক্ষে অভিষেক হয় এবং এরপর থেকে প্রায় চব্বিশ বছর তিনি আন্তর্জাতিক অঙ্গনে তার দাপট দেখান তাঁর দৃষ্টিনন্দন ব্যাটিংয়ের মাধ্যমে । ক্রিকেটের ব্যক্তিগত প্রায় সব বিশ্ব রেকর্ড এখনও তাঁর দখলে আছে । এজন্য তাকে রেকর্ডের বরপুত্র বলা হয় ।
আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে তাঁর কিছু বিশ্ব রেকর্ড যা প্রায় ভাঙ্গা অসম্ভব । তা নিচে একটু দেখে নেই ।
১। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ১০০ টি সেঞ্চুরির একমাত্র মালিক এই ক্রিকেটার ।
২। টেষ্টে এবং ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক ।
৩। প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি ।
৪। টেষ্টে ও ওয়াডেতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ।
৫। ওয়ানডে বিশ্বকাপে মোট সর্বোচ্চ রানের মালিক ।
৬। ওয়ানডে বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ রানের মালিক তিনি ।