
যে কোন ধরনের খামারই হোক, তাতে ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রকৃতপক্ষে খামার ব্যবস্থাপনার উপরই খামারের লাভ-লোকসান এমনকি খামারের ভবিষ্যত সম্প্রসারণও নির্ভর করে। খামার ব্যবস্থাপনায় প্রশাসনিক ও কারিগরি কাজগুলো ব্যবস্থাপক ও শ্রমিককে যৌথভাবে সম্পন্ন করতে হয়।