রুই মাছের সংক্ষিপ্ত পরিচিতি

shah95(63)
Published in
#busy
Words
110
Reading
1 min
Listen
Play
8y

                          **রুই মাছ**

রুই মাছ মিঠা পানির মাছ। তবে বাংলাদেশের পুকুরে চাষোপযোগী মাছগুলোর মধ্যে অন্যতম। এ মাছের মাথা ত্রিকোণাকৃতি। তবে দেহের তুলনায় ছোট। দেহ উপরের দিকে বেশি বাঁকানো, ঠোঁটদ্বয় ফোলা ফোলা। ঠোঁটের কিনারায় অনেক সূ সূক্ষ খাঁজ এবং এক জোড়া শূঁড় আছে। পিঠের পাখনা হালকা কালো এবং তাতে ১৫-১৬ টি শিরা কাঁটা আছে। দেহের রং পিঠের দিকে বাদামি বা সামান্য নীল এবং উভয় দিকে ঈষৎ রূপালী। পুকুরের মাঝামাঝি স্তরের খাবার গ্রহণ করে। ছোট অবস্থায় প্রাণিকণা খায়। মাছ বড় হলে উদ্ভিদকণা, জলজ উদ্ভিদের নরম পাতা ও পঁচা অংশ খায়। কাতলা মাছের মত এ মাছও সম্পূরক খাদ্য গ্রহণ করে। প্রজনন পদ্ধতি কাতলা মাছের মতো। তবে কাতলা মাছের মতো অত দ্রুত বৃদ্ধি সম্পন্ন না।

রুই মাছের সংক্ষিপ্ত পরিচিতি | Ecency