ডিপ লিটার পদ্ধতিতে মুরগী পালন করছে একটি গ্রামীণ যুবক
হাঁস-মুরগী পালনের আধুনিক পদ্ধতি:
হাঁস-মুরগী কোন পদ্ধতিতে পালন করা হবে তা নির্ভর করে জমির পরিমাণের ওপর। হাঁস-মুরগী পালনের জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে।আর্থিক ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে উপযুক্ত পালন পদ্ধতি নির্ধারণ করতে হয়। পালন পদ্ধতি নির্বাচনের পরই আসে বাসস্থান নির্বাচনের বিষয়। মূলধন, আবহাওয়া, সংখ্যা ও পালন পদ্ধতির উপর নির্ভর করে বাসস্থান তৈরি করা হয়।
মুরগী পালনের আধুনিক পদ্ধতিসমূহ নিম্নরূপ:
১। মুক্ত বা খোলা পদ্ধতি
২। অর্ধ-আবদ্ধ পদ্ধতি
৩। আবদ্ধ পদ্ধতি
আবদ্ধ পদ্ধতি আবার তিন প্রকার যথা-
ক. খাঁচা বা ব্যাটারি পদ্ধতি
খ. ডিপ লিটার পদ্ধতি
গ. মাচা পদ্ধতি
উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালন করছে একজন গ্রামীণ নারী
হাঁস পালনের আধুনিক পদ্ধতি:
১। উন্মুক্ত পদ্ধতি
২। অর্ধ-আবদ্ধ পদ্ধতি
৩। আবদ্ধ পদ্ধতি
৪। হার্ডিং পদ্ধতি
৫। লেন্টিং পদ্ধতি