খামারের দৈনন্দিন ও নিয়মিত কাজগুলো হলো-
১। জীবাণুমুক্ত অবস্থায় শেডে প্রবেশ করা।
২। প্রতিদিন পানি ও খাবার পাত্র পরিষ্কার করে পানি ও খাবার সরবরাহ করা।
৩। খাবার দেওয়ার পর সব মুরগি খাচ্ছে কিনা পর্যবেক্ষণ করা।
৪। অসুস্থ মুরগিকে দেখা মাত্রই আলাদা করা।
৫। দৈনিক দু'বার ডিম সংগ্রহ করা।
৬। দৈনন্দিন হিসাব সংরক্ষণ করা।
৭। মুরগির খাদ্য তৈরি করা।
৮। খামারে অন্তত ১৫ দিনের খাবার মজুদ রাখা।
৯। দৈনিক উৎপাদন ও বাজারজাতকরণের হিসাব রাখা।
১০। উৎপাদিত দ্রব্যের চাহিদা সংগ্রহ ও সরবরাহ করা।
১১। পুরাতন মুরগি পরিবর্তন ও নতুন বাচ্চা বা মুরগি ক্রয় করা।
১২। অসুস্থ, মৃত ও বাতিল মুরগির হিসাব রাখা।
১৩। টিকা কর্মসূচিতে অংশগ্রহণ ও প্রয়োজনে পরিচর্যা করা।
১৪। লিটার পর্যবেক্ষণ ও প্রয়োজন অনুযায়ী পরিচর্যা করা।
১৫। খাঁচায় মুরগি পালন করলে নিচের ময়লা পরিষ্কার করা।
১৬। বাচ্চা/ডেকীমুরগি/মুরগির নমুনা ওজন গ্রহণ করা।
১৭। ঘর পরিষ্কার রাখা এবং ঘরের বাতি বা লাইট সপ্তাহে ২ দিন পরিষ্কার করা।
১৮। খামারের পরিবেশ ও সরঞ্জামাদি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা।