বয়স হলে এখন থেকে শিক্ষার্থীরা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবে । তবে এ ক্রেডিট কার্ড ব্যাংক দেবে তার অভিভাবককে, অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি কার্ডটি পাবেন তার সন্তানেরা । যাকে অবশ্যই শিক্ষার্থী হতে হবে এবং বয়স ১৬ বছরের বেশি হতে হতে । কেন্দ্রীয় ব্যাংক এক প্রজ্ঞাপনে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের বয়সসংক্রান্ত বিয়ষে এ সংশোধনী এনেছে । আগে ১৬ থেকে ১৮ বছরের যে কেউ তাদের অভিভাবকের কার্ডের বিপরীতে পাওয়া অতিরিক্ত কার্ডটি ব্যবহার করতে পারত । এখন তা শুধু শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট করা হলো । যাদের নির্দিষ্ট আয় আছে, ১৮ বছরের এমন যে কেউ এখন ক্রেডিট কার্ড নিতে পারবে । বাংলাদেশে দীর্ঘদিন ধরে ক্রডিট কার্ড চালু হলেও সাম্প্রতিক সময়ে নতুন বিধিবিধান প্রয়োগ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক । বর্তমানে বাংলাদেশে প্রায় ১০ লাখ ক্রেডিট কার্ড রয়েছে।