রাজপুঁটি মাছের সংক্ষিপ্ত পরিচিতি

shah95(63)
Published in
#busy
Words
99
Reading
1 min
Listen
Play
8y

রাজপুঁটি মাছের পরিচিতি:

রাজপুঁটি মাছকে সরপুঁটি বলা হয়। ১৯৭৭ সালে থাইল্যান্ড থেকে এ মাছ আমদানি করা হয়। অল্প পানিতে, অল্প সময়ে, অল্প খরচে, সহজেই চাষ করা যায়। এ মাছ দ্রুত বর্ধনশীল এবং খেতে খুবই সুস্বাদু। এ মাছের দেহের বর্ণ উজ্জ্বল ও লেজ খাঁজ কাটা। বুকের পাখনার রং হালকা হলুদাভাব। রাঁজপুটি মাছের কোন পাকস্থলী নেই। অন্ননালীর মাধ্যমেই খাদ্য পরিপাকক্রিয়া করে। এই অন্ননালী শরীরের দৈর্ঘ্যের দুই তিনগুণ লম্বা হয়। যে কোন প্রকার খাদ্যই গ্রহণ করে তবে ক্ষুদিপানা এ মাছের খুব প্রিয় খাবার। রুই জাতীয় মাছের মতই বদ্ধ পানিতে প্রজনন করে না। একক বা কার্প মাছের সাথে মিশ্র পদ্ধতিতে চায় করা যায়।

রাজপুঁটি মাছের সংক্ষিপ্ত পরিচিতি | Ecency