সেতাবগঞ্জ চিনি কল লিমিটেড বাংলাদেশের দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভায় অবস্থিত একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান এবং বাংলাদেশের অন্যতম প্রধান একটি চিনিকল ।
অবস্থান
বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভায় উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম এই চিনি শিল্প কমপ্লেক্সটি অবস্থিত । বোচাগঞ্জ উপজেলা সদর হতে চিনিকলটি প্রায় ৫০০ মিটার দক্ষিণ - পশ্চিমে অবস্থিত ।
সংক্ষিপ্ত ইতিহাস
১৯৩৩ সালে এই শিল্প প্রতিষ্ঠানটি ব্যক্তিগত উদ্যোক্তাদের অধীনে স্থাপিত হয় । এর অধীনে একটি চিনি কারখানা ও একটি আবাসিক কমপ্লেক্স নির্মিত হয় । স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে ।
সুগরমল আগরওয়াল ও নাগরমল আগরওয়াল নামীয় দুই ভাই ১৯৩৩ সালে থেকে ১৯৭৩ সাল পর্যন্ত সেতাবগঞ্জ চিনি কলটি পরিচালনা করলেও ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় চিনি কলটির মেশিনপত্র ধ্বংস হওয়ায় ১৯৭৪ সালে মিলটি লে - অফ ঘোষণা করে দেয় । তবে সরকারী ব্যবস্থাপনায় ১৯৮২ সালে মিলটিতে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করে পুনরায় উৎপাদন প্রক্রিয়া শুরু করা হয় ।
অবকাঠামো
এই বৃহদায়তন শিল্প - কমপ্লেক্সটি চিনি কারখানা, বাণিজ্যিক খামার ও জৈব সারকারখানা এবং অফিস ও আবাসন ভবনের সমন্বয়ে গঠিত ।