প্লাইমাউথ রক জাতের মুরগি বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো-
এটি আমেরিকার জনপ্রিয় জাত। যুক্তরাষ্ট্রের প্লাইমাউথ শহরের নামে এ জাতের নামকরণ করা হয়েছে। মাংস ও ডিম উৎপাদনের জন্য এ জাত ভাল। এরা বেশ গোলগাল, চওড়া ও মাংসল। মোরগের গায়ের রং মুরগির গায়ের রং অপেক্ষা হালকা। মোরগের সাদা ও কালো ডোরা দাগগুলো সমান চওড়া বিশিষ্ট হয়। মুরগির দেহের কালো দাগগুলো সাদা দাগের চেয়ে প্রায় দেড়গুণ বেশী চওড়া। এদের কর্ণ লতিকা ছোট ও লাল এবং মাথার ঝুঁটি একহারা ও খাড়া হয়ে থাকে। মুরগির ওজন ৩.০ থেকে ৩.৫ কেজি এবং মোরগের ওজন ৪.০ থেকে ৪.৫ কেজি হয়। এরা বছরে ১০০-১৫০ টির মতো ডিম পাড়ে। ডিম খয়েরি রঙের হয়। বর্তমানে বেশির ভাগ মাংসল জাত এ জাতের সঙ্গে অন্য জাতের সংমিশ্রণের ফলে উৎপন্ন হয়েছে।