আমরা জাতে বাঙ্গালী হলেও আমাদের জন্ম স্থানের প্রতি কেমন জানি অালাদা একটা অনুভুতি প্রবলভাবে কাজ করে। নতুন কারো সাথে পরিচয় হলে, আমাদের খুব কমন একটা প্রশ্ন থেকে যায়, পরিচিত নতুন ব্যক্তিটার জন্য। আপনার গ্রামের বাড়িটা ঠিক যেন কোথায়। পক্ষান্তরে সেই ব্যক্তিটাও কিন্তু একি প্রশ্ন করতে কখনো ভুল করেন না। চমৎকার একটি বিষয়, জন্ম স্থানের সাদৃশ্য খুজে পাওয়া গেলেই, অপরিচিত ব্যক্তিটি আমাদের মনের আজান্তেই, আমাদের মনের অনেক কাছাকাছি চলে আসে।
এমনটা কেন হয় এর ব্যাখা আমার ঠিক জানা নাই৷ তবে বিষয়টা সত্যিই অসাধারন।
RE: "পোঁড়া মাটির অভিশাপে শিল্পীর আজ পোঁড়া কপাল" ঃ বাংলার মৃৎশিল্প ধ্বংসের নেপথ্যে।