বাংলায় একটি প্রবাদ আছে, ‘মাঘের শীতে বাঘ কাঁপে’। কিন্তু এবার মাঘ মাস শুরু হলেও সেই শীতের দেখা মিলছে না। দেশের কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেলেও রাজধানী ঢাকাসহ বেশির ভাগ এলাকায় খুব একটা শীতের প্রকোপ নেই। আর পৌষ মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত ছিল মূলত গরমের আবহ। ফলে উত্তরাঞ্চল ছাড়া দেশের অন্যান্য এলাকার মানুষ আগের মতো হাড় কাঁপানো শীত প্রায় ভুলতেই বসেছে।