দুর্ঘটনা কবলিত বিমানের রেকর্ড

Words
79
Reading
1 min
Listen
Play
8y

বিমানে ভ্রমণের সময় হঠাৎ সাউন্ড বক্সে শোনা গেল পাইলটের কণ্ঠস্বর-
‘সম্মানিত যাত্রীসাধারণ, শুভ সকাল! আপনাদের ভ্রমণে বিঘ্ন ঘটানোর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের বিমানে কিছু সমস্যা দেখা দিয়েছে। ওপরের দিকে তাকালেই আপনারা দেখবেন, বিমানের দেয়ালে ফাটল ধরেছে। ডানদিকের জানালায় তাকালেই দেখবেন, বিমানের ডানায় আগুন লেগেছে। বামদিকের জানালায় তাকালেই দেখবেন, বিমান একটা পাহাড়ের সঙ্গে ধাক্কা খেলো বলে।

আরও জানাচ্ছি যে, এটি একটি রেকর্ড করা মেসেজ। নিচের দিকে তাকালেই আপনারা প্যারাসুটে অবস্থানরত আমাকে দেখতে পাবেন!

দুর্ঘটনা কবলিত বিমানের রেকর্ড | Ecency