তৃপ্তি

Words
133
Reading
1 min
Listen
Play
8y

Screenshot_20180507233654.jpg

উদার সন্ধ্যায় পেয়েছি তোমায় তুমি আমারে অমর করলে, প্রদীপ জ্বেলে তাই তোমারে স্বাগত জানাই আনন্দে আঁখিতে অশ্রু ঝরালে। এখন ধন্য ধন্য মনে যাবো গেয়ে গান এই বনে বাজতে বীণার সূর শুনি, ভুলেছি বিরহ নিভেছে দাহ ওগো তুমি যে আমার নন্দিনী। কত অপেক্ষা, কত প্রতীক্ষা, কত যে কেটেছে যাতনাময় যামিনী ! আঁখি অশ্রু ধারায় তোমার চরণ রাঙায় সে তো ভুলেনি,ওগো ভুলেনি। সেই তুমি আছো পাশে হৃদয়ে বসে যার অনন্ত অনুরূপ মহিমা, লোহিত রক্ত আমার সিতীতে তোমার তুমি যে আমার প্রিয়তমা। আজ বাতাসে বাজতে শুনি ঐ'চরণে নূপুরধ্বনি সেতারের তালে সে তাল বেঁধেছি, রক্তে রঞ্জিত ঐ চরণ পেতে সাধনায় বসেছি প্রাচীন প্রভাতে লুণ্ঠিত হয়ে পড়ে পথে তারে পেয়েছি। সৌরভে ভরা শরীর যে তার অধরের হাসি হৃদয় ছুঁয়েছে আমার রেখেছি নির্লজ্জিত আজ আঁখিতে আঁখি ! ফুলের মালা হাতে নিয়ে গলাতে পরিয়ে বধূ সজ্জিত ঐ রূপ দেখি।
//

তৃপ্তি | Ecency