মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৭ এর ২০তম আসর বসেছে গতকাল শুক্রবার। এতে পাঠক জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন আরিফিন শুভ। ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে অভিনয় করে এ স্বীকৃতি পেয়েছেন তিনি।
এ পুরস্কারের মধ্য দিয়ে ঢাকাই ছবির কিং খান শাকিব খানকে ছাড়িয়ে গেলেন আরিফিন শুভ। শাকিবের হাতে সেরা অভিনেতার পুরস্কারটি এবার আর উঠেনি।
Follow @santo1
এর আগে চারবার পাঠক জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছিলেন শাকিব খান। কিন্তু এবার আর সেই ভাগ্যের চাকা ঘুরেনি তার। এই সুপারস্টারকে হটিয়ে সেরাটা তুলে নিলেন আরিফিন শুভ।
#collected