ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। মহানগরীর পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.৮।
বুধবার সকাল সওয়া দশটা নাগাদ কেঁপে ওঠে রাজ্যের বিভিন্ন এলাকা। কম্পন অনুভূত হয় কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ-সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়। কম্পনের ফলে আতঙ্কে বহুতল ছেড়ে রাস্তায় নেমে আসেন মানুষজন।
ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মায়ানমার। বাংলা ছাড়াও বিহার ও অসমেও কম্পন অনুভূত হয়েছে।