Happy Holi.

Words
95
Reading
1 min
Listen
Play
9y

হোলি উৎসব হিন্দুদের একটি উৎসব। এটি বাংলা ফাল্গুন মাসের ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমাতে অনুষ্ঠিত হয়। এই দিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধা রানী ও তার সখিদের নিয়ে রং খেলায় মেতেছিলেন বলে সনাতন ধর্মাবলীরা এই দিন টাতে সবাই মিলে রং খেলেন বা আনন্দ উৎসব করে থাকেন। আবার একই তিথিতে কলিকালের অবতার শ্রীশ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহন করেছেন বলে আজকের এই পূর্ণিমাকে গৌড় পূর্ণিমাও বলা হয়ে থাকে। তবে ধর্ম মতে যাই থাকুক ‍ না কেন এই উৎসব মানে আনন্দ উৎসব। সবাই মিলে পরস্পর পরস্পরকে রং মাখিয়ে আনন্দে মেতে উঠে সবাই।

তাই আপনাদের সবাইতে জানাই শুভ হোলি উৎসবের শুভেচ্ছা।

Happy Holi. | Ecency